নিজস্ব প্রতিবেদক | ০৬:৪৭ পিএম, ২০২২-১১-০৮
খাগড়াছড়িতে প্রিয় দল আর্জেটিনার পতাকা লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। নিহতের নাম দীপেন ত্রিপুরা (১৯)। সেই সুকুমার ত্রিপুরার ছেলে। মঙ্গলবার (৮ নভেম্বর ২০২২) বেলা ১২টার দিকে খাগড়াছড়ি সদরের খাগড়াপুরমাষ্টার দোকান এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন, গাছে উঠে আর্জেটিনা পতাকা ঝুলাতে গিয়েছিল বিদ্যুৎস্পৃষ্ট হয়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ নিয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
খাগড়াপুর মাষ্টার দোকান এলাকার স্থানীয় এক বাসিন্দা জানান, দীপেন ত্রিপুরা বাঁশে আর্জেটিনার পতাকা গাছে বাঁধতে উঠে। সে বাঁশটি কাঁচা হওয়ায় বিদ্যুৎ প্রবাহিত হয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিছু সময় আটকে থাকার পর দীপেন ত্রিপুরা গাছ থেকে পড়ে যায়। পরে উদ্ধার করে তাকে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
দীপেন ত্রিপুরার বন্ধু অনিক ত্রিপুরা বলেন, বন্ধু আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে যাবে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। গতকাল বিকেল পর্যন্ত এক সাথে ছিলাম। দীপেন ত্রিপুরা খাগড়াছড়ি সরকারি কলেজের মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। এ মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited