নিজস্ব প্রতিবেদক | ০২:২৪ পিএম, ২০২২-১১-২৮
নিরাপত্তার স্বার্থে বান্দরবানে সন্ত্রাসবিরোধী অভিযানে রুমা ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটকদের ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
রবিবার (২৭ নভেম্বর) বিকালে অষ্টম দফায় নিষেধাজ্ঞার শেষদিনে বান্দরবান জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে দুটি উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞার সময়সীমা নবম দফায় বাড়ানো হয়।
প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, বান্দরবান জেলার রুমা ও রোয়াংছড়ি দুটি উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে যৌথ বাহিনীর জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে দুই মাস ধরে। সাঁড়াশি অভিযানের কারণে ভ্রমণকারীদের নিরাপত্তা বিবেচনায় পর্যটকদের ভ্রমণে রুমা ও রোয়াংছড়ি দুটি উপজেলায় প্রথম দফায় সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল ১৮ অক্টোবর। নবম দফায় নিষেধাজ্ঞা সময়সীমা আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। অষ্টম দফায় নিষেধাজ্ঞার শেষ দিন ছিল ২৭ নভেম্বর পর্যন্ত।
বিষয়টি নিশ্চিত করে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, যৌথ বাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালিত হওয়ায় নিরাপত্তা বিবেচনায় রুমা ও রোয়াংছড়ি দুটি উপজেলায় ভ্রমণে প্রথম দফায় সাময়িক নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল গতমাসের ১৮ অক্টোবর। অভিযান অব্যাহত থাকায় চলমান নিষেধাজ্ঞা নবম দফায় আরও বৃদ্ধি করে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে রুমা ও রোয়াংছড়ি ব্যতীত অন্যসব উপজেলায় পর্যটকরা নিরাপদে এবং স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবে।
এদিকে পর্যটকদের ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞায় গোটা বান্দরবান জেলায় পর্যটন সংশ্লিষ্ট সবধরনের ব্যবসা বাণিজ্যে ধস নেমেছে। পর্যটক শূন্য হয়ে পড়েছে জেলার অন্যান্য উপজেলাগুলোর দর্শনীয় পর্যটন স্পটগুলোও।
নিষেধাজ্ঞায় রোয়াংছড়ি উপজেলার দেবতাকুম, শীলবান্ধা ঝর্ণা, শিপ্পি পাহাড়, রুমা উপজেলার রহস্যময় বগা লেক, রাইক্ষ্যংপুকুর লেক, ক্যাওক্রাডং, তাজিংডং, জাদীপাই ঝর্ণা, তিনাপ সাইতার, রিজুক ঝর্ণাসহ আশপাশের দর্শনীয় স্থানগুলোতে ভ্রমণ করতে পারবে না পর্যটকরা।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited