নিজস্ব প্রতিবেদক | ০৬:০৭ পিএম, ২০২২-১১-২৯
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার আওতাধীন কমলছড়ি ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে মহালছড়ি সেনা জোন কর্তৃক একটি ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
উক্ত মেডিকেল ক্যাম্পেইনে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি সেনা জোনের সার্বিক ব্যবস্থাপনায় সকাল ১০টা হতে বিকাল ৪ টা পর্যন্ত প্রায় চার শতাধিকের অধিক দুঃস্থ ও হতদরিদ্র পাহাড়ি-বাঙ্গালীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
দূর্গম পাহাড়ী এলাকায় সেনাবাহিনীর এরূপ মহতি উদ্যোগে স্থানীয় জনসাধারন অত্যন্ত আনন্দিত। মহিলা, শিশু ও বয়োবৃদ্ধগণ নিজেদের দোরগোড়ায় উন্নত চিকিৎসা সেবা পেয়ে মহালছড়ি সেনা জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও সাধুবাদ ব্যক্ত করেন।
এ বিষয়ে মহালছড়ি সেনা জোনের সাথে কথা বলে জানা যায়, "মহালছড়ি সেনা জোন সাধারণ মানুষের পাশে থেকে তাদের উন্নত মানের জীবনযাত্রা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে আন্তরিকভাবে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এর ধারা অব্যাহত থাকবে।"
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited