নিজস্ব প্রতিবেদক | ০৪:৪৮ পিএম, ২০২২-১১-৩০
ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়নের রজতজয়ন্তীতে মহালছড়ি জোনের উদ্যোগে অদ্য ৩০ নভেম্বর বুধবার প্রত্যন্ত অঞ্চল বাজেছড়া এলাকায় প্রায় দুই শতাধিক শীতার্তদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও স্থানীয় স্কুল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।
মহালছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল শাহরিয়ার সাফকাত ভূইয়া, পিএসসি উপস্থিত থেকে স্থানীয়দের মাঝে কম্বল, শীতবস্ত্র, শিক্ষা সহায়ক ও খেলাধুলা সামগ্রী বিতরণ এবং উপস্থিত সকলের সাথে কুশলাদি বিনিময় করেন। এছাড়াও, উক্ত অনুষ্ঠানে হেডম্যান, কারবারিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পাহাড়ি এবং বাঙ্গালীদের মধ্যে শান্তি-সম্প্রীতি বজায় রাখার মহতী উদ্দেশ্যে মহালছড়ি জোন সর্বদা নানা রকম সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এলাকার কারবারিদের সাথে কথা বলে জানা যায়, মহালছড়ি জোনের প্রতি স্থানীয় জনগণ ও প্রাথমিক স্কুলের ছাত্র-ছাত্রীরা কৃতজ্ঞতা ও সাধুবাদ ব্যক্ত করে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited