বান্দরবান | ১০:৫৭ পিএম, ২০২২-১২-০৭
জাতীয় পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ বলেছেন, যারা জাতীয় পার্টিকে ভাঙ্গার চেষ্টা করছে তাদের সকল ষড়যন্ত্র রুখে দেয়া হবে।
বুধবার (৭ ডিসেম্বর) বিকালে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে বাংলাদেশ জাতীয় পার্টির চট্টগ্রাম বিভাগীয় কর্মী সমাবেশ ও সম্মেলন প্রস্তুতি সভায় প্রধান অতিথি থেকে তিনি এসব কথা বলেন।
এর আগে জেলা পরিষদ রেষ্ট হাউজ থেকে বর্ণাঢ্য আয়োজনের র্যালী বের হয়ে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে এসে শেষ হয়। পরে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় আলোচনা সভা।
অনুষ্ঠানে জাতীয় পার্টি বান্দরবান জেলা আহ্বায়ক আলহাজ্ব কাজী মোঃ নাছিরুল আলম সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ।
তিনি বলেন, বান্দরবানের কোর্ট বিল্ডিং হতে শুরু করে সরকারি অনেক প্রতিষ্ঠান ও বান্দরবান প্রেস ক্লাবের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন মরহুম হোসেন মোহাম্মদ এরশাদ। তার আমলে পাহাড়ের যে উন্নয়ন হয়েছে আজ সে সুফল বান্দরবানবাসী ভোগ করছে।
সভাশেষে বান্দরবান প্রেসক্লাবের সাংবাদিকদের মাঝে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন বিদিশা এরশাদ।
সভায় জাতীয় পার্টি কো-চেয়ারম্যান দয়াল কুমার বড়ুয়া, জাপার রাজনৈতিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোহাম্মদ তানভীর ইকবাল,যুগ্ম মহাসচিব মেজর (অবঃ) সিকদার আনিসুর রহমান,যুগ্ম মহাসচিব, মেজর (অবঃ) শিবলী মোহাম্মদ সাদিক,যুগ্ম মহাসচিব মোঃ জাফর ইকবাল নিরব, জাপা চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক শামসুল আলম,সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক এ্যাড এম এ সালেহ চৌধুরী,দপ্তর সম্পাদক,নাফিজ মাহবুব,চট্টগ্রাম মহানগর আহ্বায়ক,মোঃ মোরশেদ সিদ্দিকী,সদস্য মোঃ মোরশেদুল হক,খাগড়াছড়ি আহ্বায়ক সার্জেন্ট (অবঃ)নিরাপদ তালুকদার, চট্টগ্রাম দক্ষিন আহ্বায়ক মোঃ মহিউদ্দিন, কক্সবাজার জেলা আহ্বায়ক মোঃ ওমর ফারুক সহ অঙ্গসংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited