নিজস্ব প্রতিবেদক | ০৫:৫৯ পিএম, ২০২২-১২-১৯
খাগড়াছড়িতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালন করা হয়েছে। এ উপলক্ষে জেলার ভাইবোনছড়া ইউনিয়নে মা ও কিশোরী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ডিসেম্বর) সকাল ১০টায় পরিবার কল্যাণ ও প্রচার সপ্তাহ
উপলক্ষে ভাইবোন ছড়া ইউনিয়নের মন্ত্রী পাড়া গ্রামে এই মা ও কিশোরি সমাবলবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা পরিবার পরিকল্পনা কমকর্তা সোহাগময় চাকমা, সহকারী পরিবার পরিকল্পনা কমকর্তা রানু চাকমা সহ উপজেলার বিভিন্ন পরিবার কল্যাণ সহকারী ও মিডওয়াইফবৃন্দ।
মা ও কিশোরী সমাবেশে স্বাস্থ্য সেবা নিশ্চিতে বিভিন্ন ঔষধ সামগ্রী ও স্যনিটারি প্যাড বিতরণ করা হয়।
এসময় ইয়াং পাওয়ার ইন সোস্যাল একশন'র (ইপসা) সুখীজীবন প্রকল্পের খাগড়াছড়ি সদর উপজেলার ফিল্ড ফ্যসিলিটেটর পেহেলি চাকমা সহ উক্ত প্রকল্পের রিসোর্স পুলের সদস্যরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা সূখী সমৃদ্ধ জীবন যাপনে পরিবার পরিকল্পনা বিকল্প নেই বলে মতামত প্রকাশ করেন।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited