নিজস্ব প্রতিবেদক | ০৬:০৯ পিএম, ২০২২-১২-২৬
পাহাড়ধসের কারণে মহালছড়ি থেকে রাঙামাটি সড়কে দীর্ঘদিন যান চলাচল বন্ধের পর মহালছড়ি সেনা জোনের উদ্যোগে পুনরায় চালু হয়েছে যান চলাচল।
জালিয়াপাড়া রাস্তার ধুমনীঘাট পঙ্খীমুড়া এলাকায় গত তিন মাস আগে ভারি বর্ষণের দরুন ছোট পরিসরে পাহাড়ধসের ঘটনা ঘটে।
গত ২৫ ডিসেম্বর রাতে আকস্মিকভাবে একই স্থানে নতুন করে পাহাড় ধসে রাস্তা প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং যান চলাচল ব্যাহত হয়। এতে করে জালিয়াপাড়ার সাথে খাগড়াছড়ি, মহালছড়ি এবং রাঙামাটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
মহালছড়ির ধুমনীঘাট হতে একটি সেনা টহল দ্রুত ঘটনাস্থলে যায় এবং যৎসামান্য কিছু সরঞ্জামাদি দিয়ে রাস্তা সচল করার চেষ্ঠা অব্যহত রাখে। অবশেষে, রাতভর পরিশ্রমের পর স্থানীয়দের সহায়তায় বেলা ১১০০ টায় মহালছড়ি সেনা জোন রাস্তাটি সম্পূর্ণভাবে সচল করতে সক্ষম হয়।
এলাকার একজন প্রবীণ কারবারির সাথে কথা বলে জানা যায়, যে কোন সমস্যায় পড়লে মহালছড়ি জোন সবার আগে ছুটে আসে। স্থানীয় ব্যবসায়ীরা বলেন রাস্তাটি ঠিক না হলে তাদের ট্রাকে পরিবহরনর জন্য লোড করা কাঁচামাল নষ্ট হয়ে যেত এবং তারা বিশাল ক্ষতির সম্মুখীন হতে পারতেন।
উক্ত ঘটনায় এলাকাবাসী ও যানবাহন মালিকগণ মহালছড়ি জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited