বান্দরবান | ০৩:০৬ পিএম, ২০২২-১২-৩০
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) কর্তৃক চোরাচালান অভিযান পরিচালনার মাধ্যমে আবারো ৩০টি বার্মিজ গরু , ০৫জন আসামী এবং ০৫টি ডাম্পার গাড়ি আটক করেছে।
সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর সদস্যগণ সর্বদা নিয়োজিত থেকে বিভিন্ন প্রকার অভিযান পরিচলনা করে যাচ্ছে। এরই ধারাবাহিতকতায় বিজিবি, পুলিশ এবং আনসারের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে অদ্য ২৯ ডিসেম্বর ২০২২ তারিখ ফুলতলী বিওপি এবং তীরেরডিবা বিজিবি ক্যাম্পের টহল দল কর্তৃক অবৈধভাবে সীমান্ত পথে আসা ৩০টি বার্মিজ গরু, ০৫জন আসামী এবং ০৫টি ডাম্পার গাড়ি আটক করতে সক্ষম হয়েছে। উদ্ধারকৃত গবাদি পশু এবং ডাম্পার গাড়ীর আনুমানিক সিজার মূল্য- ৭৫,৫০,০০০/- (পঁচাত্তর লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।
উল্লেখ্য, আটককৃত গরু, ডাম্পার গাড়ী এবং আসামী চকরিয়া থানায় জমা করার কার্যক্রম চলমান রয়েছে।
সীমান্ত এলাকা দিয়ে অবৈধ বার্মিজ গরু, মাদকদ্রব্য পাচার, অস্ত্র, অবৈধ কাঠ পাচার/পরিবহন, অন্যান্য যে কোন ধরনের অবৈধ পণ্য সামগ্রী পাচার এবং অত্র এলাকায় যেকোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি‘র এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited