বান্দরবান | ০৯:৪৯ এএম, ২০২২-১২-৩১
ষষ্ঠবারের মত সেরা করদাতার সম্মাননা পেলেন বান্দরবানের বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক অমল কান্তি দাশ। ২০২১-২০২২ কর বছরে চট্টগ্রাম বিভাগে সেরা করদাতাদের সম্মাননা অনুষ্ঠানে চট্টগ্রামের আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়কর বিভাগ চট্টগ্রামের আয়োজনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তার হাতে সেরা করদাতার সম্মাননা ও ক্রেস্ট তুলে দেন চট্টগ্রাম সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী। এসময় চট্টগ্রাম বিভাগের নির্বাচিত ৪২জন সেরা করদাতাকে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের সেরা করদাতা হিসেবে নির্বাচিত বান্দরবান জেলার বাসিন্দা অমল কান্তি দাশ, মোহাম্মদ ইসলাম কোম্পানী এবং আব্দুর শুক্কুর এর হাতে সেরা করদাতার সম্মাননা ও ক্রেস্ট তুলে দেন চট্টগ্রাম সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী।
চট্টগ্রাম কর আপীল অঞ্চলের কর কমিশনার সফিনা জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাস্টমস, এক্সাইজ এন্ড ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালক মো. মাহবুবুজ্জামান, কর আপীলাত ট্রাইব্যুনালের সদস্য মকবুল হোসেন পাইক, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুব আলমসহ প্রমুখ।
এদিকে ষষ্ঠবারের মত চট্টগ্রাম বিভাগ এর বান্দরবান জেলা থেকে সেরা করদাতার সম্মাননা পাওয়ায় বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজসেবক অমল কান্তি দাশকে বিভিন্ন সংগঠন এর পক্ষ থেকে শুভেচ্ছা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, অমল কান্তি দাশ বান্দরবানের একজন সুপরিচিত ব্যবসায়ী, ঠিকাদার, রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারী এবং পৌর আওয়ামীলীগের সভাপতি। সমাজ উন্নয়ন,মানুষের কল্যাণ ও শিক্ষা বিস্তারে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ইতিপূর্বে তিনি আয়কর বিভাগ থেকে ৬বার সেরা করদাতার সম্মাননা অর্জন করেছেন।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited