আলমগীর মানিক | ০১:০৮ পিএম, ২০২৩-০১-০১
আলমগীর মানিক
নতুন বছরের প্রথমদিনেই সারাদেশেরন্যায় পার্বত্য জেলা রাঙামাটির প্রাথমিক স্কুলগুলোতেও বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। পহেলা জানুয়ারী রোববার সকালে নতুন বছরের প্রথমদিনে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোমলমতি শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
রোববার সকালে জেলা শহরের ঐতিহ্যবাহী রাঙামাটি সরকারী উচ্চ বিদ্যালয় ও রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ অনুষ্ঠানের সূচনা করেন জেলা প্রশাসক। এসময় রাঙামাটি জেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মৃদুল ক্রান্তি তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক নাসরিন সুলতানাসহ শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। নতুন বছরের প্রথমদিনে রাঙামাটির সব শিক্ষা প্রতিষ্ঠানে নিজ নিজ উদ্যোগে আয়োজিত পাঠ্য পুস্তক উৎসবে শিক্ষার্থী অভিভাবকদের পদচারণায় মুখরিত হয়ে উঠে। নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মনে খুশীর বন্যা বয়ে যায়।
শিক্ষা অফিস সূত্র জানিয়েছে, রাঙামাটির ১০ উপজেলায় প্রথম থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ৮৯ হাজার ১৫০ জন শিক্ষার্থী, ৩লাখ ৭৬ হাজার ৫২৯ বই পাবে এবং জেলার ১০ উপজেলার মাধ্যমিক পর্যায়ে ১৪০টি মাধ্যমিক বিদ্যালয়ে সর্বমোট ৩ লাখ ৬০ হাজার ৩৫১টি বই বিতরণ করা হবে।
অপরদিকে, পাহাড়ে এ বছর প্রাথমিক পর্যায়ে শিশু শ্রেণি ও প্রথম শ্রেণির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৬৭ হাজার শিক্ষার্থীর হাতে মাতৃভাষায় রচিত বই তুলে দেওয়া হয়। এতে করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বইয়ের মধ্যে চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর ভাষায় রচিত বইগুলো আকর্ষণীয় হওয়ায় শিশুরা পড়ালেখায় অনেক আগ্রহী হয়ে উঠবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited