নিজস্ব প্রতিবেদক | ০৪:৪৫ পিএম, ২০২৩-০১-০৭
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার উদ্যোগে শীতকালীন শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে কাঠাল তলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি পৌর কাউন্সিল মো. জামাল উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার সভাপতি মো হাবিব আজম।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মো তাজুল ইসলাম তাজ, ছাত্রনেতা শহীদুল ইসলাম সহ অনেকেই।
আজকের ফাইনাল খেলায় ছাত্র পরিষদ একাদশ ও বনরুপা বয়েজ এই দুটি দল অংশ নেন। এতে ৫ উইকেটে ছাত্র পরিষদ একাদশ বিজয়ী হয়।
পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা।
পুরস্কার বিতরণ কালে আগত অতিথিরা বলেন, দেশকে মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে, খেলাই একমাত্র মাধ্যম যা মাদক থেকে দূরে রাখতে পারে যুব সমাজকে। তাই খেলাধুলার কোনো বিকল্প নেই। এলাকার তরুণ প্রজন্ম কে মাদকের ভয়াল ছোবল থেকে সমাজকে দূরে রাখতে ও মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে খেলাধুলায় আরও বেশি করে সম্পৃক্ত করতে এই টুর্নামেন্টের প্রয়োজন বলে উল্লেখ করেন।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited