নিজস্ব প্রতিবেদক | ১১:৪২ এএম, ২০২৩-০১-১০
আজ মঙ্গলবার থেকে শুরু করে আগামী মঙ্গলবার পর্যন্ত বান্দরবানের থানচি উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ সংক্রান্ত একটি গণ-বিজ্ঞপ্তি জারি করেছেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।
গতকাল সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সই করা গণ বিজ্ঞপ্তিতে বলা হয়, থানচি উপজেলার বিভিন্ন এলাকায় সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের উপস্থিতি লক্ষ্য করায় বান্দরবান রিজিয়ন কর্তৃক আধিপত্য বিস্তারমূলক টহল কার্যক্রম পরিচালনা ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে থানচি উপজেলায় আগামী ১১ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি (মঙ্গলবার) পর্যন্ত স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণ নিষিদ্ধ থাকবে।
বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতিসহ বেশ কয়েকটি কারণে এর আগে বান্দরবান জেলা প্রশাসনের পক্ষ থেকে কয়েক দফা গণ বিজ্ঞপ্তি জারি করে এ অঞ্চলে ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
সর্বশেষ গতবছর ১১ ডিসেম্বর রুমা ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটকদের ভ্রমণ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে প্রশাসন। যা এখনও বলবৎ রয়েছে।
উল্লেখ্য, বান্দরবানের বিভিন্ন দুর্গম পাহাড়ে সন্ত্রাসীদের কার্যক্রম বেড়ে যাওয়ায় তাদের নির্মূলে গতবছর ১০ অক্টোবর থেকে রুমা, রোয়াংছড়ি, থানচি ও আলীকদম উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোয় যৌথ বাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযান শুরু হয়। গত ২০ অক্টোবর বান্দরবান ও রাঙামাটির সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কিয়ার সাত ও পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফ’র তিন সদস্যকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তাদের কাছ থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited