নিজস্ব প্রতিবেদক | ০৫:৪৪ পিএম, ২০২৩-০১-১১
বান্দরবানে সদর উপজেলায় খাল থেকে বালু উত্তোলন করতে গিয়ে পাহাড়ের চাপা পড়ে জামাল হোসেন (৩২) নামে এক শ্রমিক নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
বুধবার (১১ জানুয়ারি) বিকেল ৩টায় ৪নং সুয়ালক ইউনিয়নের ৯নং ওয়ার্ড ভাগ্যকুল এলাকায় ধুল্ল্যাহ খালে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম জামাল হোসেন (৩২)। সে ভাগ্যকুল এলাকার মনু মিয়া ছেলে।
স্থানীয় রাসেল নামে এক ব্যক্তি জানান, অসবধানতায় খাল থেকে বালু উত্তোলন করতে গিয়ে পাশের গাছ ভেঙ্গে পড়লে মাটি চাপা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছে। তবে যেখানে মারা গেছে সেটি আরিফ নামে এক ব্যক্তির বালু পয়েন্ট জানা গেছে।
অভিযোগ পেক্ষিতে বালুর ঘটনার নিয়ে আরিফ সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভাই আমরা বালু উত্তোলনের ৮ জন শেয়ার আছি। আর যিনি মারা গেছে তিনি সম্পর্কে আত্বীয়। আর আমরা ৬১ লক্ষ ৩০ হাজার টাকা দিয়ে ডাক নিয়েছি গত বছরের আগষ্ট মাসে। আপনি ইয়াজারা দাতা স্বত্বাধিকারী মুবিনুল ইসলাম ঝিকুকে কল দেন।
সত্যতা স্বীকার করে ঝিকু বলেন, ওই এলাকার বালু উত্তোলনের কাজে জড়িত আমিসহ ৮ জন। প্রতিদিনের ন্যায় আজকের কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে এক শ্রমিক মৃত্যু হয়েছে। যে কাজে দেখভাল করে তার সাথে যোগাযোগ করলে মৃত্যু কারণ খোলাসা হবে।
এ বিষয়ে ভাগ্যকুল ইউপি সদস্য দুদু মিয়া যোগাযোগ করলে তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে শুনেছি। বালু উত্তোলন করতে গিয়ে পাহাড় পড়ে একজনের মৃত্যু হয়েছে।
তিনি আরো বলেন, এই বালু পয়েন্টের ডাক পেয়েছে আরিফ নামে একব্যক্তি। তার সাথে যোগাযোগ করলে খোলাসা হবে বলে তিনি এড়িয়ে যান।
সুয়ালক ইউপি চেয়ারম্যান উক্যনু মারমা বলেন, আমি এখন অফিসে মিটিং আছি। ঘটনার খবর এখনো পায়নি।
বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তর সহকারি উপ-পরিচালক ফখর উদ্দিন বলেন, বিভিন্ন মাধ্যম থেকে খবর পেয়েছি। খোঁজ নিয়ে বিস্তারিত জানাতে পারবো।
বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকতা ওসি শহিদুল ইসলাম বলেন, মাটি চাপা পড়ে মারা গেছে একজন ব্যক্তি খরব পেয়েছি। ঘটনাস্থলে পুলিশের টিম যাচ্ছে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited