নিজস্ব প্রতিবেদক | ০৯:২৫ পিএম, ২০২৩-০১-১৬
খাগড়াছড়ি জেলা সদরে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৬ জানুয়ারি) সকালের গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে খাগড়াছড়ি জেলা সদরের মডেল মসজিদসহ সারাদেশে আরও ৫০টি মসজিদের উদ্বোধন করেন তিনি । এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, জেলা পুলিশ সুপার মো. নাইমুল হক পিপিএম, খাগড়াছড়ি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আজীম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শাহজালাল, খাগড়াছড়ি রিজিয়নের ক্যাপ্টেন সালমান, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়া ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শানে আলমসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি নেতৃবৃন্দ, মুসল্লিবৃন্দ অনেকেই উপস্থিত ছিলেন।
জানা গেছে, ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণকাজ বাস্তবায়ন করেছে সরকারের গণপূর্ত অধিদপ্তর। জেলা সদরে শালবন এলাকায় ৪০ শতাংশ জায়গার ওপর নির্মাণ করা হয়েছে অত্যাধুনিক তিনতলার দৃষ্টিনন্দন মডেল মসজিদ। মডেল এ মসজিদ নির্মাণে খরচ হয়েছে প্রায় ১২ কোটি টাকা।
খাগড়াছড়ি গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক এ কেন্দ্রে নারী ও পুরুষদের পৃথক অজু ও নামাজ আদায়ের সুবিধা রয়েছে। এছাড়া লাইব্রেরি, গবেষণা ও দ্বীনি দাওয়া কার্যক্রম, পবিত্র কোরআন হেফজ, শিশুশিক্ষা, অতিথিশালা, বিদেশি পর্যটকদের আবাসন, মৃতদেহ গোসলের ব্যবস্থা, হজযাত্রীদের নিবন্ধন, প্রশিক্ষণ ও ইমামদের প্রশিক্ষণের ব্যবস্থা।
ইমাম ও মুয়াজ্জিনের আবাসনসহ সাংস্কৃতিক কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিসের ব্যবস্থাও রাখা হয়েছে এখানে। এ মডেল মসজিদে একসঙ্গে ৯শ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন বলে জানা গেছে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited