বান্দরবান | ১০:০৮ পিএম, ২০২৩-০১-২২
বান্দরবান পৌর আওয়ামী লীগ এর পক্ষ থেকে দরিদ্র গরীব, অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার (২২ জানুয়ারী) সকালে বান্দরবান পৌর আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এই শীতবস্ত্র বিতরণ করেন। বান্দরবান পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামশুল ইসলামসহ জেলা আওয়ামী লীগ এবং পৌর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখতে গিয়ে বান্দরবান পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ বলেন, বান্দরবানের জনসাধারণের উন্নয়নে কাজ করে যাচ্ছে পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই সরকারের আমলে সাধারণ জনগণ নানা ধরণের সেবা পাচ্ছে আর এই তীব্র শীতে যাতে সাধারণ মানুষ শীত থেকে কিছুটা হলেও স্বস্থি পায় তাই এই আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, আগামীতে বিএনপি নামের কোন সংগঠন দেশ পরিচালনা করার সুযোগ পাবে না, তারা দেশকে লুটেপুটে খাবে আবার লন্ডন থেকে দেশ চালায়। এতিম ও দেশের মানুষের টাকা তারা লুটপাট করে খায়। দেশের মানুষকে বিদ্যুৎ না দিয়ে শুধু পিলার বসিয়ে রেখেছিল তারা। যেখানে আগে ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার বিদ্যুৎ ছিল আজকে আওয়ামীলীগ সরকার সেখানে প্রতিটা ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দিয়ে দেশে ২৫ হাজার মেগাওয়ার্ট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছে। এসময় মন্ত্রী আরো বলেন, বিএনপি’র বিভিন্ন নেতাকর্মীরা বক্তব্য বিভিন্নস্থানে লাগামহীন এবং অশালীন। এসময় পার্বত্যমন্ত্রী আগামীতেও দেশের উন্নয়নে আওয়ামীলীগ সরকারের ওপর আস্থা রাখা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বান্দরবান জেলার এক হাজার হত দরিদ্র গরীব, অসহায়, দু:স্থ এবং শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন মন্ত্রী।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited