নিজস্ব প্রতিবেদক | ১০:২৬ পিএম, ২০২৩-০১-২৯
ধর্ম হোক যার যার কিন্তু উৎসব হোক সবার এই সম্প্রীতি নিয়ে পার্বত্য অঞ্চলে আমরা এগিয়ে যাচ্ছি বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। তিনি বলেন, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা একই পরিবারের বান্দরবানের সন্তান। তাই বান্দরবানকে উন্নয়নের দিকে এগিয়ে নেয়ার দায়িত্ব আমাদের সবার। এজন্য ধর্মমত নির্বিশেষে একে অন্যের কাঁধে হাত রেখে মিলেমিশে আন্তরিকতার সাথে বান্দরবানের উন্নয়নে কাজ করে যাবার আহ্বান জানান।
রবিবার (২৯ জানুয়ারি) সকালে বান্দরবান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও জেলা পরিষদের অর্থায়নে ৫৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত সুয়ালক সার্বজনীন হরি মন্দির উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী এসব কথা বলেন। সার্বজনীন হরিমন্দির কমিটির সভাপতি আশুতোষ সেনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য জেলা পরিষদের প্রধান মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউসার। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার। পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, ক্যাসাপ্রু মারমা, হরিমন্দির কার্যকরী সদস্য রাজু কর্মকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গর উপস্থিত ছিলেন।
তিনি বলেন, বর্তমান সরকার আমলে পার্বত্য চট্টগ্রাম আমূল পরির্বতন হয়েছে। যেখানে রাস্তা-ঘাট ছিলো না সেখানে রাস্তা-ঘাট হয়েছে। সোলারের মাধ্যমে দূর্গম এলাকার মানুষ পেয়েছে বিদ্যুৎ। বর্তমান সরকার আমলেই একমাত্র প্রধামমন্ত্রী শেখ হাসিনা সুবাদে পাহাড়ের আনাচে কানাচে উন্নয়নের জোয়ার বইছে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited