নিজস্ব প্রতিবেদক | ০৬:৩৯ পিএম, ২০২৩-০২-০৪
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের আমলেই পাবর্ত্য অঞ্চলের প্রতিটি প্রান্তে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে।
৩ ফেব্রুয়ারি বান্দরবানের ২নং কুহালং ইউনিয়নের ভাঙ্গামুড়া পাড়ায় বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন শেষে স্থানীয় জনগণের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এ মন্তব্য করেন।
আওয়ামীলীগ সরকার পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় শান্তি চুক্তি করেছে। পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে স্কুল কলেজ,মন্দির-মসজিদ-বৌদ্ধ বিহার প্রতিষ্ঠা ও বিভিন্ন উপজেলায় সড়ক নির্মাণসহ নানান উন্নয়ন কাজ করে যাচ্ছে। পার্বত্য জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে পর্যটন শিল্প প্রসারের পাশাপাশি এই এলাকার উৎপাদিত ফরমালিনমুক্ত বিভিন্ন ফল, শাক-সবজি দেশের বিভিন্নস্থানে সহজেই পৌঁছে যাচ্ছে। পার্বত্য স্থানীয় বাসিন্দারা আগের চেয়ে অর্থনৌতিকভাবে অনেক বেশি স্বাবলম্বী হচ্ছে। তিনি দেশের উন্নয়নের অগ্রযাত্রায় স্মাট বাংলাদেশ গড়ে তুলতে সর্বস্তরের জনগণকে আওয়ামীলীগের পাশে থাকার আহবান জানান মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
মতবিনিময় সভা শেষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি স্থানীয় শীতার্ত মানুষের জন্য ১০০টি কম্বল, কৃষি সহায়ক উপকরণ হিসেবে ২০টি স্প্রে মেশিন, দুস্থ মহিলাদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ১০টি ছাগলসহ বিভিন্ন উপকরণ বিতরণ করেন।
এর আগে মন্ত্রী ১ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ভাঙ্গামুড়া পাড়া বৌদ্ধ বিহার নির্মাণ কাজের উদ্বোধন, ভাঙ্গামুড়া পাড়া স্কুল ছাত্রাবাস নির্মাণ কাজের উদ্বোধন এবং ভাঙ্গামুড়া পাড়া বৌদ্ধ বিহার দেশনা ঘর নির্মাণ কাজের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বান্দরবান পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো.জাহাঙ্গীর, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুপ রতন সিংহ, পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, সহকারী প্রকৌশলী সোমনাথ দাশ, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ২নং কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মারমা, ইউনিয়ন পরিষদের সচিব উচপ্রু মারমাসহ বিভিন্ন সরকারী বেসরকারী কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited