নিজস্ব প্রতিবেদক | ১২:৪৭ পিএম, ২০২৩-০২-০৯
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউপি‘র উত্তর থানা পাড়ায় বিদুৎ সটসার্কিটের আগুনে ১৪ বসতঘর পুড়ে ছাই। স্থানীয়দের অভিযোগ বিদুৎ বিভাগের গাফলতির কারনে আগুনে ১৪ বসতঘর পুড়েছে। অগ্নিকান্ডের ঘটনা জানেন না আবসিক প্রকৌশলী।
জানাযায়, ৯ ফেব্রুয়ারী বৃহঃস্পতিবার রাত পোনে ৩ টায় দীঘিনালার উত্তর থানা পাড়ায় বিদুৎ সটসার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে, এসময় মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডের সাথে সাথে দীঘিনালা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও খাগড়াছড়ি সদর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের যৌথ প্রচেষ্টায় পোনে ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে সকাল পোনে ৬ টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রনে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।
সরেজমিনে দেখাযায় অগ্নিকান্ডে বসতঘর, আসবাবপত্র, বই, টাকা, ছাগল, হাস, মুরগী ও টাকা পুড়ে পড়ে থাকতে দেখা যায়। এসয় স্থানীয় মোঃ মোবারকের সাথে কথা হলে তিনি জানান, অগ্নিকান্ডের সাথে সাথে চারদিকের মানুষ সহযোগীতার জন্য ছুটে আসেন, বিদুৎ সংযোগ বন্ধ না করার কারনে আগুন নিভানোর কাজে সহযোগীতা করতে পারছেননা। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
পুড়ে যাওয়া বসতঘরের মালিক মোঃ শাহিন জানান, আগুন লাগার সাথে সাথে দীঘিনালা আবাসিক প্রকৌশলী অধিদপ্তরে ফোন করে জানানো হলেও সাথে সাথে বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি। অন্তত ৩০ মিনিট পরে বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে করে আগুন নিয়ন্ত্রন ব্যাঘাত ঘটে। আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। দীঘিনালা ফায়ার সার্ভিসের তথ্যমতে পোনে ৩ ঘন্টায় আগুন নিয়ন্ত্রন করা হয়।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিমুল মোহাম্মদ রফি, জানান, আমাদের খাগড়াছড়ি ও দীঘিনালা ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনেন।
দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরে-নবী জানান, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতে দেরি হওয়া আমাদের কাজের ব্যাঘাত ঘটেছে, তাছাড়া আগুন নিয়ন্ত্রণে আমাদের যৌথ ৪ টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। আনুমানিক ১ কোটির টাকার সম্পদ পুড়েছে।
দীঘিনালা আবাসিক প্রকৌশলী(ভারপ্রাপ্ত) কর্মকর্তা সন্তোষ চাকমার কাছে দীঘিনালার অগ্নিকান্ডের ঘটনা ও বিদুৎ বিভাগের গাফলতি সর্ম্পকে জানতে চাইলে তিনি জানান, দীঘিনালা অগ্নিকান্ডের ঘটনা আমার জানা নেই। এসময় তিনি আরো জানান দীঘিনালা কোথায় অগ্নিকান্ড হয়েছে তা জানি না। আমার মুঠোফোনে কল করা হয়নি। আমার মুঠোফোনে কল করা হলে আমি বলে দিলে বিদুৎ সংযোগ বন্ধ করতে বলে দিতাম।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited