নিজস্ব প্রতিবেদক | ১২:৫৫ পিএম, ২০২৩-০২-০৯
চট্টগ্রামে দ্বিতীয়বারের মত শুধুমাত্র দেশীয় পণ্য নিয়ে আয়োজন করা হয়েছে বৈঠক' শিরোনামে ফাগুন মেলা।
গতবছর এপ্রিল মাসে প্রথমবার এই বৈঠক শিরোনামে এক্সিবিশনের আয়োজন করেছিলেন চট্টগ্রামের দেশীয় পন্য নিয়ে কাজ করেন এমন কয়েকজন নারী উদ্যোক্তা। এবারও পহেলা ফাল্গুনকে সামনে রেখে তারা এই আয়োজন করেছেন।পোশাক নিয়ে আছে "মৌরিতা", গহনা নিয়ে আছে "মাদুর", বিভিন্ন নান্দনিক গিফট আইটেম নিয়ে আছে "বিচিত্রা",। এছাড়া থাকবে বিভিন্ন দেশীয় খাবার। এক্সিবিশনটা হচ্ছে দক্ষিণ খুলশিতে। কোন রেস্টুরেন্ট বা কনভেনশন হলে নয়। তারা এই এক্সিবিশনের আয়োজন করেছেন নিজেদের বাসায়, আয়োজকদের ভাষ্যমতে, তারা যেহেতু সবাই অনলাইন মাধ্যমে কাজ করে ক্রেতার সাথে তাদের সরাসরি কথা হওয়ার সুযোগ হয়না। ক্রেতাদেরও শুধু ছবি দেখেই সিদ্ধান্ত নিতে হয়। তাই তাদের সাথে সরাসরি দেখা সাক্ষাৎ এর জন্য এই আয়োজন। আর এই দেখা সাক্ষাৎ পর্বটা তারা ঘরোয়া আমেজে করতে চেয়েছেন। এতে একটা আন্তরিকতা থাকবে যেটা প্রচলিত মেলাতে সম্ভব নয়। আবার শুধুমাত্র দেশীয় পন্য নিয়ে কোন মেলা হয়নি এখনো চট্টগ্রামে। ক্রেতার সাথে আস্থার সম্পর্ক সৃষ্টি তথা দেশীয় পণ্যের প্রচারে এই ভিন্নধর্মী আয়োজন বৈঠক। এখানে অতিথি আপ্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে। নাস্তায় স্থান পেয়েছে গনি বেকারীর বেলা বিস্কুট। আয়োজকরা বলছেন - যেকোন উৎসব ও আনুষ্ঠানিকতায় আমাদের দেশীয় পন্যের ব্যবহার বাড়াতে হবে। এভাবেই হবে আমার ঐতিহ্যের প্রচার ও প্রসার।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited