নিজস্ব প্রতিবেদক | ০৭:৫৪ পিএম, ২০২৩-০২-১২
বান্দরবানে বাড়ি ফেরার পথে ট্রাকে ধাক্কায় মা ও মেয়ে নিহত হয়েছেন। তিনি শহরে ইসলামিক সিনিয়র মাদ্রাসা বাবুচি পদে কর্মরত ছিলেন। রবিবার (১২ ফেব্রুয়ারী) বিকেলে পৌরশহর কালাঘাটা বড়ুয়া টেক নামক এলাকায় এই দুর্ঘটনাটি হয়। নিহতরা হলেন- আমেনা বেগম (৩৬) ও তার ৫ বছরের মেয়ে আয়শা। নিহত আমেনা বেগম পৌর শহরে থানছি ঘোনা ৩ নং ওয়ার্ডের মোঃ জাহেদ ইসলামের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী আখতার জানান, প্রতিদিনের ন্যায় বিকালে মাদ্রাসা থেকে রান্নাবান্না শেষে প্রতিবন্ধী মেয়েকে নিয়ে টমটম করে নিজ বাড়িতে ফিরছিলেন। পরে টমটম থেকে নেমে রাস্তা পাড় করতে গেলে সজোরে একটি ট্রাক এসে মা ও মেয়েকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থল থেকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে ট্রাকটি (লট নং-৭২) আটক করা গেলেও ট্রাকের চালক পালিয়ে যায়।
নিহত ছেলে শাহীন আলন কান্না জর্জরিত কন্ঠে বলেন, আমার মা ও ছোট বোনকে নিয়ে সকাল থেকে মাদ্রাসা কাজে ছিলেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকটি ধাক্কা দেয়। খবর পেয়ে হাসপাতালে ছুটি আসলে মা ও আমার ছোট বোনের মৃত্যুর সংবাদ পায় ।
আমি আমার মা ও বোনের হত্যাকারীদের বিচার চায়। বান্দরবান সদর থানা উপ- পরিদর্শক এসআই আব্দুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনের লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালর মর্গে রাখা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited