বান্দরবান | ১০:৩২ পিএম, ২০২৩-০২-১৪
তুরস্কের ভয়াবহ ভুমিকম্পে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের জন্য সহায়তা সরূপ গাউসিয়া কমিটি বাংলাদেশ, বান্দরবান পার্বত্য জেলার পক্ষ থেকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী (কাপড়) পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বান্দরবান জেলা গাউসিয়া কমিটির সহ-সভাপতি আসহাবউদ্দিন চৌধুরীর নেতৃত্বে প্রায় ১হাজার তুর্কি জনসাধারণের জন্য এই নিত্যপ্রয়োজনীয় সামগ্রী (কাপড়) নিয়ে চট্টগ্রামের উদ্যোশে রওনা দেয় বান্দরবান জেলা গাউসিয়া কমিটির নেতৃবৃন্ধরা। পরে দুপুরে চট্টগ্রামের ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসায় গাউসিয়া কমিটি বাংলাদেশ এর কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ ও যুগ্ম মহাসচিব এডভোকেট মোসাহেব উদ্দিন বখতিয়ারের হাতে এই নিত্যপ্রয়োজনীয় সামগ্রী (কাপড়) তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ এর বান্দরবান জেলা কমিটির অর্থ সম্পাদক সৈয়দ নূর, পৌর গাউসিয়া কমিটির সভাপতি তমিজ উদ্দীন চৌধুরী, সদস্য হাসান উদ্দিন, সামি উদ্দিন, তাহের সাবেরি, সায়েম উদ্দিনসহ প্রমুখ।
গাউসিয়া কমিটি বাংলাদেশ এর বান্দরবান জেলা কমিটির সহ-সভাপতি আসহাবউদ্দিন চৌধুরী জানান, সম্প্রতি তুরস্কে যে ভয়াবহ ভুমিকম্প হয়েছে তা দেখে আমরা সকলে ব্যাথিত হয়েছি এবং মানবতার কল্যাণের জন্য আমাদের পক্ষ থেকে সামান্য কিছু কাপড় আমরা কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান ও যুগ্ম মহাসচিব এর মাধ্যমে তুরস্কে পাঠানোর ব্যবস্থা করেছি। তিনি আরো বলেন, প্রায় ১হাজার তুর্কি জনসাধারণের জন্য এই নিত্যপ্রয়োজনীয় সামগ্রী (কাপড়) দেয়া হয়েছে আর সেখানে তাবু, জ্যাকেট, সুয়েটার, ট্রাউজার, গেঞ্জি, শার্ট, টুপিসহ বিভিন্ন ধরণের সামগ্রী রয়েছে।
গাউসিয়া কমিটি বাংলাদেশ এর বান্দরবান জেলা কমিটির সহ-সভাপতি আসহাবউদ্দিন চৌধুরী আরো বলেন, স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে তুরস্কের বেশ কয়েকটি শহর এখনও ধ্বংস স্তুপের নিচে, উদ্ধারকর্মীরা তাদের সবচেষ্টা দিয়ে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে,আর এই সময়ে আমাদের সকলের পক্ষ থেকে তাদের পাশে মানবতার হাত বাড়ানো একান্ত প্রয়োজন।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited