নিজস্ব প্রতিবেদক | ১১:৪৭ পিএম, ২০২০-১০-২৪
অসহায় কিডনি রোগী আমেনা বেগমের চিকিৎসার জন্য আর্থিক অনুদান দিয়েছে কিডনি রোগী কল্যাণ সংস্থা। ২৪ অক্টোবর রোজ শনিবার সংস্থার কার্যালয়ে বায়তুশ শরফ আন্জুমনে ইত্তেহাদ বাংলাদেশ এর সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: ইদ্রিস মিয়া সংস্থার পক্ষ থেকে অনুদানের চেক হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি সৈয়দ মোহাম্মদ জাহেদুল হক, সাধারন সম্পাদক জামালুদ্দিন হাওলাদার, কোষাধ্যক্ষ মোহাম্মদ হোসাইন, সাংবাদিক মোহাম্মদ আলী, সংস্থার সদস্য দিপংকর বোস ও মোহাম্মদ মহিউদ্দিন রিয়াজ।
চিকিৎসা সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব মো: ইদ্রিস মিয়া বলেন, কিডনি রোগ একটি মরণব্যাধী রোগ এবং এ রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। এই রোগের চিকিৎসা ব্যয় বহন করা রোগী ও রোগীর পরিবারের একার পক্ষে অসম্ভব। সেক্ষেত্রে দুঃস্থ কিডনি রোগীদের সাহায্যে কিডনি রোগী কল্যাণ সংস্থার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনিয়।
এ সময় সভাপতির বক্তব্যে সংস্থার সভাপতি সৈয়দ মোহাম্মদ জাহেদুল হক মানবিক সমাজকে কিডনি রোগীদের চিকিৎসা সহায়তায় এগিয়ে আসার আহবান জানায়।
উল্লেখ্যঃ স্বন্দ্বীপ এর অধিবাসি হতদরিদ্র কিডনি রোগী আমেনা বেগম দীর্ঘ ২ মাস ধরে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে অর্থাভাবে নিয়মিত ডায়লাইসিস হচ্ছিলনা তার। ইতিমধ্যে ভিটে মাটি বিক্রি করে পথে বসেছেন পুরো পরিবার। এ অবস্থায় খবর পেয়ে কিডনি রোগী কল্যাণ সংস্থা অসহায় আমেনা বেগমের চিকিৎসায় হাত বাড়িয়ে দেয়।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited