নিজস্ব প্রতিবেদক | ১০:০৬ পিএম, ২০২৩-০৩-১২
বান্দরবানের থানচি উপজেলা হতে লিক্রে নতুন নির্মিত সড়কের ২১ কিলোমিটার নামক এলাকায় শ্রমিকদের বহণকারী দুটি ট্রাককে লক্ষ্য করে "কেএনএফ" সন্ত্রাসীরা অতর্কিত ভাবে গুলি চালালে গুলিতে মোঃ জালাল (২৭) একজন গুলিবিদ্ধ ও সাথে থাকা মোঃ ফোরকান (২৯) নামের দুইজন শ্রমিক আহত হয়েছে এবং অপর ট্রাকে থাকা ৪ জন শ্রমিক এখনো নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। নিখোঁজ শ্রমিকের মধ্যে সূর্য দাশ (৩০) ও রুবেল ড্রাইভার (৩০) নামে দুইজন শ্রমিকের নাম পাওয়া গেলেও বাকী দুইজনের নাম এখনো জানা যায়নি। থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক সাংবাদিকদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় থানচি লিটক্রে নতুন নির্মানাধীন সড়কের ব্যবহারের জন্য শনিবার সকাল থেকে দু'জন ড্রাইভারসহ ২টি ট্রাকে ৬জন শ্রমিক নিয়ে সড়ক নির্মানের জন্য ইট বহণ করে নিয়ে গিয়েছিল। সড়কের ৪৫ কিলোমিটানের ইট পৌঁছে দেওয়ার শেষে দুপুর ১ ঘটিকার সময় ট্রাক ২টি থানচির দিকে ফেরার পথে বিকাল তিনটায় থানচি হতে নতুন নির্মিত লিক্রে সড়কের ২০-২১কিলোমিটার মাঝামাঝি "থামলক পাড়া" নামক এলাকায় পৌঁছলে দুটি ট্রাকের মধ্যে থাকা শ্রমিকদের লক্ষ্য করে দশ থেকে পনেরজন সশস্ত্র কেএনএফ সন্ত্রাসীরা অতর্কিত ভাবে গুলি চালালে মোঃ জালাল (৩০) এর পেটে গুলিবিদ্ধ হয় ও মোঃ ফোরকান নামে আর এক শ্রমিক আহত হন।
অপর ট্রাকসহ আরো অন্য চারজন শ্রমিক এখনো নিঁখোজ রয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা আহত দুইজন শ্রমিককে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে আসলে প্রাথমিক চিকিৎসার শেষে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক চিকিৎসক ডা: মেহেনাজ ফাতেমা জানান, আহত গাড়ি চালক মো: জালালের বুকে ৬টি স্থানের গুলি লেগেছে। অত্র স্বাস্থ্য কমপ্লেক্স উন্নত চিকিৎসা ব্যবস্থার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় তাকে জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক আরো জানান, ঘটনার নিখোঁজ ৪জন শ্রমিকের উদ্ধারে অভিযান পরিচালনা করা হচ্ছে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন শ্রমিকদের উপর গুলি করার ঘটনায় কেএনএফ সন্ত্রাসীদেরকে সন্দেহ করা হচ্ছে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited