নিজস্ব প্রতিবেদক | ০৭:৩৪ পিএম, ২০২৩-০৩-১৩
খাগড়াছড়িতে পাসপোর্ট করতে এসে আটক এক রোহিঙ্গা যুবককে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। একইসাথে আটক রোহিঙ্গার ভোটার আইডি কার্ড, জন্মনিবন্ধন করার সাথে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিকে মামলায় সম্পৃক্ত করতে নির্দেশ দিয়েছেন আদালত।
আজ দুপুর ২ টার দিকে এ আদেশ দেন আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদ আলম।
এছাড়াও বিষয়টি তদন্তে দুদককে অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন বিচারক ফরিদ আলম।
রিমান্ডপ্রাপ্ত রোহিঙ্গার নাম মো. মাতালম। পিতা আবু সৈয়দ। মাতা মৃত রহিমা খাতুন।
এজাহার সুত্রে জানা যায়, ৯ মার্চ বৃহস্পতিবার বেলা ১১ টায় খাগড়াছড়িতে পাসপোর্ট করতে এসে পুলিশের হাতে আটক হন রোহিঙ্গা যুবক মাতালম। ১০ তারিখে এ সংক্রান্ত সদর থানায় মামলা দায়ের করে পুলিশ।
১৯৮৬ সালে খাগড়াছড়ির গুইমারা উপজেলার বড় পিলাকে আসেন মাতালম। তখন তার বয়স ছিল ৪-৫ বছর। এরপর থেকে মাতালম বড় পিলাকে থাকতেন। বিয়ে করেন ৮-৯ বছর আগে। শ্বশুরবাড়ির বদৌলতে বড়পিলাক থেকেই ভোটার ও জন্মনিবন্ধন করেছেন মাতালম প্রাথমিকভাবে এ তথ্য জানা গেছে।
রোহিঙ্গা যুবক মাতালম এর বাবা কুতুপালং ক্যাম্পে থাকেন বলে জানিয়েছেন রোহিঙ্গা যুবক।
এদিকে আটক রোহিঙ্গাকে ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। আবেদনের প্রেক্ষিতে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited