নিজস্ব প্রতিবেদক | ০৯:১৮ এএম, ২০২৩-০৩-১৬
বাঘাইছড়িতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে প্যানেল মেয়র কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট - ২০২৩ এর চূড়ান্ত প্রতিযোগিতা ও যৌথ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৪ মার্চ সন্ধ্যায় মডেল টাউনের লোকনাথ মন্দির মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন; পৌর মেয়র মোহাম্মদ জমির হোসেন জমির। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টূর্ণামেন্টের উপর বিশেষ গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন; উপজেলা নির্বাহী অফিসার ও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার রুমানা আক্তার । এসময় বিশেষ অতিথিরা ছিলেন ; উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দূল কাইয়ুম; সহকারী কমিশনার (ভূমি) মাহফুজুর রহমান; উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন ও সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন মামুন; থানার ওসি তদন্ত তমাস বড়ুয়া; বীর মুক্তিযোদ্ধা মোঃ মোক্তার; আঃ হালিম ও নূরুল ইসলাম; কাচালং সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম; উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী; পৌর কাউন্সিলর আমেনা বেগম; জান্নাতুল ইসলাম; জয়নাল আবেদিন বুলু; রুবেল চাকমা ও ইউছুপ নবী সহ বিশিষ্ট জনেরা। টূর্ণামেন্টের উদ্যোক্তা প্যানেল মেয়র ত্রিদিব দাশ ও সাংবাদিক দীলিপ কুমার দাশ এর পক্ষে কাচালং নবীন সঙ্গ ; মডেল টাউন একাদশ ও জগৎ এন্ড ব্রাদার্স ফাউন্ডেশন আয়োজিত প্যানেল মেয়র কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে; এককে পঞ্চম কর্মকার; দ্বৈতে তীর্থ-সুমন। রানার্স আপ হয়েছেন এককে মণির; দ্বৈতে আনিস-আদিল। বীর মুক্তিযোদ্ধা ব্যাডমিন্টন টুর্নামেন্টের দ্বৈতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে; সোলেমান -মিজান ও রানার্সআপ হয়েছে পঞ্চম -মাসুদ।
উভয় টুর্ণামেন্টের দ্বৈত ও এককে মোট ৬৮ টি দল অংশগ্রহণ করেছে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited