নুরুল কবির | ০৫:২৬ পিএম, ২০২৩-০৩-২২
বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫৩টি দোকান পুড়ে গেছে। এতে অন্তত দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
বুধবার ভোর সাড়ে ৫ টার দিকে উপজেলার বলিপাড়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে থানচি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, বলিপাড়া বিজিবি ও স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বলিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জিয়া অং মারমা জানান, বুধবার ভোরে বলিপাড়া বাজারে নীলগিরি চায়ের দোকানের চুলা থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন আশ পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, বিজিবি ও স্থানীয়রা এসে দুই ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৫৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক অগ্নিকাণ্ডের সত্যাতা নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডে ছোট-বড় প্রায় ৫৩টি দোকান পুড়ে গেছে।
থানচি উপজেলা ত্রাণ বাস্তবায়ন কমকর্তা মো- সুজন মিয়া জানান- বলিপাড়াতে আগুনে পুড়ে যাওয়া ৫৩টি দোকান মালিকের তালিকা করা হয়েছে প্রত্যেক মালিক জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ৩হাজার টাকা ও কম্বল বিতরন করা হবে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে থানচি ও সদর থেকে ফায়ার সাভিসের ২টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি অগ্নিকাণ্ডে তাদের প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited