নিজস্ব প্রতিবেদক | ০৭:৫৬ পিএম, ২০২৩-০৩-২২
"জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই তখন স্বপ্ন দেখেছিলেন, এইসব বাস্তুচ্যুত মানুষকে কিভাবে একটু মাথা গোঁজার ঠাঁই করে দেয়া যায়! কিন্তু তাঁর সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দেয়নি ঘাতকেরা। কিন্তু বঙ্গবন্ধু কন্যা দমে যাননি। জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে এসব ভূমিহীন গৃহহীনদের মাঝে জমি ও গৃহ প্রদানের উদ্যোগ নেন বলে মন্তব্য করেছেন খাগড়াছড়ি থেকে নির্বাচিত সাংসদ শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। বুধবার (২২মার্চ) সকালে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা অডিটরিয়াম সম্মেলন কক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠান উদ্বোধন করেন। দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ সহিদুজ্জামান, খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মোঃ নাইমুল হক এবং দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম। অনুষ্ঠানে প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি দীঘিনালা উপজেলার ভূমিহীন ও গৃহহীন সাড়ে তিন শত পরিবারের মাঝে পাকা ঘরের দলিল হস্তান্তর করেন। খাগড়াছড়ি পার্বত্য জেলার ৯টি উপজেলায় ইত:পূর্বে ৪ হাজার ৯শত ৭৯টি পরিবারকে গৃহ নির্মাণ করে দেয়া হয়েছে। এসময় দশজন অসহায় দুস্থ রোগীকে চিকিৎসার্থে ৫০ হাজার করে ৫ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited