নিজস্ব প্রতিবেদক | ১০:৪৭ পিএম, ২০২৩-০৪-০৩
ঈদের আগেই সুখবর দিল গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। ক্যামেরায় নতুন অভিজ্ঞতা নিয়ে দেশে যাত্রা শুরু করছে ভিভোর ভি সিরিজের নতুন স্মার্টফোন ভি২৭ই। ২ এপ্রিল থেকে বাংলাদেশে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত এই ফোন। পোর্ট্রেট ফটোগ্রাফিতে বেশ দক্ষ ভি২৭ই এর ক্যামেরা কনটেন্ট ক্রিয়েটরসহ দেশের সব বয়সী মানুষদের দিবে নতুন অভিজ্ঞতা।
বিশ্বজুড়ে স্মার্টফোন শিল্পে পোর্ট্রেট ফটোগ্রাফি ও অরা লাইট এরই মধ্যে বেশ আলোচনায় এসেছে। নতুন এই উদ্ভাবন ফটোগ্রাফিকে নিয়ে যাচ্ছে ভিন্ন মাত্রায়। এই প্রযুক্তি সুবিধা নিয়েই দেশে এসেছে ভিভো ভি২৭ই। ঈদকে সামনে রেখে ভি২৭ই এর পাশাপাশি ভি২৭ নামে ভি সিরিজের আরেকটি স্মার্টফোনও এনেছে ভিভো। প্রফেশনাল পোর্ট্রেট এক্সপার্ট স্মার্টফোন দুইটিতেই থাকছে ভিভোর নতুন আকর্ষন-এক্সক্লুসিভ পোর্ট্রটে এলগরিদম অরা লাইট। এই লাইট স্বয়ংক্রিয়ভাবে আলোর তীব্রতা ও স্বল্পতা অনুসন্ধান করে প্রয়োজনীয় আলোর ব্যবস্থা করতে সক্ষম।
ভি২৭ই তে রয়েছে সুপার নাইট মুড সমৃদ্ধ ৬৪ মেগাপিক্সেল ওআইএস আল্ট্রা সেন্সিং রেয়ার ক্যামেরা, ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ২ মেগাপিক্সেল বোকেহ এবং ২ মেগাপিক্সেল মাইক্রোক্যামেরা। অপরদিকে ভিভো ভি২৭ ৫জি স্মার্টফোনে রয়েছে সনি আইএমএক্স৭৬৬ভি সেন্সর সমৃদ্ধ ৫০ মেগাপিক্সেল ওআইএস রেয়ার ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৮ এমপি ওয়াইড এঙ্গেল ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল মাইক্রো ক্যামেরা। যা যেকোনো অবস্থায় কালার, টোন এবং ব্রাইটনেস ঠিক রেখে দুর্দান্ত ও দৃষ্টিনন্দন প্রোফেশনাল ফটো ও এইচডি সেলফি তুলতে সক্ষম। পাশাপাশি ভালো মানের ছবি তুলতে প্রয়োজনীয় শক্তিশালী প্রসেসর মিডিয়াটেক হেলিও জি৯৯ রয়েছে এই স্মার্টফোনে।
দুর্দান্ত ভিডিও করতেও পটু এই স্মার্টফোন। এতে রয়েছে হাইব্রিড ইমেজ স্টেবিলাইজেশন যা চলন্ত অবস্থাতেও কাঁপাকাপি ছাড়াই প্রাণবন্ত শট নিতে সক্ষম। এর ওআইএস প্রযুক্তি ভিডিওকে করবে আরো স্টেবিলাইজড। তাই এই স্মার্টফোন গ্রাহকদের ঈদের আনন্দ আরো বাড়িয়ে দেবে তাতে কোনো সন্দেহ নেই।
৮ জিবি র্যামের সাথে আরো ৮ জিবি এক্সটেন্ডন্ট র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের বিশাল সুবিধা দেবে ভি২৭ই। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে ফানটাচ ওএস ১৩। যা কোনো রকম হ্যাং বা ল্যাগ ছাড়াই দেবে স্মার্ট ব্যবহারের অভিজ্ঞতা। ভি২৭ই এর ৪৬০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি চার্জের জন্য রয়েছে ৬৬ ওয়াটের টাইপ সি ফ্লাশ চার্জার যা মাত্র ১৯ মিনিটেই হবে ৫০% চার্জ।
৭.৭ মি.মি. স্লিম, ফ্লাট ফ্রেমের স্মার্টফোনটি পাওয়া যাবে দুইটি রঙে।
ল্যাভেন্ডার পার্পেল রঙের স্মার্টফোনে রয়েছে পাখির পালকের নকশা যা দেখতে অতুলনীয়। পাশাপাশি গ্লোরি ব্ল্যাক বিভিন্ন দিক থেকে নকশা পরিবর্তন করে দেবে নান্দনিক অনুভূতি। এর ৬.৬২ ইঞ্চি এইডিপ্লাস অ্যামলেড ডিসপ্লেতে মুভি দেখার কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ক্রলিং করায় মিলবে দারুণ অভিজ্ঞতা।
ভিভোর ভি২৭ স্মার্টফোনটি মিলবে নোবেল ব্ল্যাক ও ম্যাজিক ব্লু এই দুই রঙে। ভিভোর অথোরাইজড শো রুমের পাশাপাশি দেশের সব জেলায় মিলবে ভি২৭ই ও ভি২৭। ভি২৭ই এর দাম পড়বে ৩২,৯৯৯টাকা । এদিকে ভি২৭ এর দাম পড়বে ৫৪,৯৯৯ টাকা।
ভিভো প্রসঙ্গে:
ভিভো একটি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান যা মানুষের চাহিদাকে প্রাধান্য দিয়ে স্মার্ট ডিভাইস ও ইন্টেলিজেন্ট সার্ভিসের মাধ্যমে পণ্য উৎপাদন করে। মানুষ আর ডিজিটাল ওয়ার্ল্ডের মধ্যে সেতুবন্ধন তৈরি করাই প্রতিষ্ঠানটির উদ্দেশ্য। অনন্য সৃজনশীলতার মাধ্যমে ভিভো ব্যবহারকারীদের হাতে যথোপযুক্ত স্মার্টফোন ও ডিজিটাল আনুষাঙ্গিক তুলে দিচ্ছে। প্রতিষ্ঠানের মূল্যবোধকে অনুসরণ করে ভিভো টেকসই উন্নয়ন কৌশল বাস্তবায়ন করেছে; সমৃদ্ধ ও দীর্ঘস্থায়ী বিশ^মানের প্রতিষ্ঠান হওয়াই যার ভিশন।
স্থানীয় মেধাবী কর্মীদের নিয়োগ ও উন্নয়নের মাধ্যমে শেনজেন, ডনগান, নানজিং, বেজিং, হংঝু, সাংহাই, জিয়ান, তাইপে, টোকিও এবং সান ডিয়াগো এই ১০টি গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে (আরএন্ডডি) কাজ করছে ভিভো। যা স্টেট-অফ-দ্য-আর্ট কনজ্যুমার টেকনোলজির উন্নয়ন, ফাইভজি, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, ফটোগ্রাফি এবং আসন্ন প্রযুক্তির ওপর কাজ করে যাচ্ছে।
চীন, দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ায় ভিভোর পাঁচটি প্রোডাকশন হাব আছে (ব্র্যান্ড অথোরাইজড ম্যানুফ্যাকচারিং সেন্টারসহ) যেখানে বছরে প্রায় ২০০ মিলিয়ন স্মার্টফোন বানানোর সামর্থ্য আছে। এখন পর্যন্ত ৬০টিরও বেশি দেশে বিক্রয়ের নেটওয়ার্ক আছে ভিভোর এবং বিশ^জুড়ে ৪০০ মিলিয়নের বেশি ভিভো স্মার্টফোন ব্যবহারকারী রয়েছে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited