নিজস্ব প্রতিবেদক | ১১:৪৫ পিএম, ২০২৩-০৪-১০
খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের পূর্ব ঘোষিত বিশেষ বর্ধিত সভা সম্পন্ন হয়েছে। রবিবার (৯ এপ্রিল) বিকেলে ৪টার পর খাগড়াছড়ি সদরের কদমতলীস্থ পার্বত্য জেলা পরিষদের কমিউনিটি সেন্টারের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বর্ধিত সভার সভাপতিত্ব করেন। সন্ধ্যা সাড়ে ৭ টায় বর্ধিত সভার মূলতবি হয়। এতে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও সাবেক সাংসদ যতীন্দ্র লাল ত্রিপুরা, উপদেষ্টা অ্যাডভোকেট নাসির উদ্দিন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান চাইথোঅং মারমা, সহ-সভাপতি মনির খান, কল্যাণ মিত্র বড়ুয়া, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জুয়েল চাকমাসহ কার্যকরি কমিটির সদস্য, নয় উপজেলা, তিন পৌরসভা ইউনিটের সভাপতি-সম্পাদক ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী জানান, আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাচক মন্ডলী ও জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবেন তার পক্ষে কাজ করতে সকল ইউনিটকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। টানা তিন মেয়াদে সরকার যে উন্নয়ন করেছে সে বার্তা জনগণের দুয়ারে পৌঁছে দিতে প্রচারাভিযান ও সাংগঠনিক গতিশীলতা বাড়াতে সকল ইউনিটকে নির্দেশনা দেয়া হয়।
উল্লেখ, গত শুক্রবার জেলা আওয়ামীলীগের একগুচ্ছ প্রভাবশালী নেতা বিশেষ বর্ধিত সভা বর্জনের সিদ্ধান্তে গেলেও তাদের অনেককে রবিবার অনুষ্ঠিত সভায় উপস্থিত থাকতে দেখা গেছে।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited