নিজস্ব প্রতিবেদক | ১১:০৮ পিএম, ২০২৩-০৪-১৭
বান্দরবানে ১২ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) সকালে বালাঘাটা পুলিশ লাইন সংলগ্ন এলাকায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন ও গণপূর্ত বিভাগের বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে ৪র্থ পযায়ে ৫০টির শুভ উদ্বোধন করেন।
এসময় অনুষ্ঠানে আরো অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. তারেকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. লুৎফর রহমান, ভারপ্রাপ্ত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মো. সেলিম উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীরসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, এটি সকল ধর্মপ্রাণ মুসলমানদের জন্য এটি একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। তাই এ ধরনের মহৎ উদ্যোগ গ্রহণ করায় ধর্মপ্রাণ মুসলমানরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অত্যন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited