নিজস্ব প্রতিবেদক | ০৩:১৫ পিএম, ২০২৩-০৪-২৮
"বঙ্গবন্ধুর স্বপ্ন পুরণ বিনামূল্যে আইনি সেবা দ্বার উন্মোচন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের উদযাপিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস।
শুক্রবার (২৮ এপ্রিল) সকালে জেলা ও দায়রা জজ আদালতের কনফারেন্স কক্ষে জেলা লিগ্যাল এইড কমিটি চেয়ারম্যান মোঃ ফজলে এলাহী ভূঁইয়া সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে জেলা ও দায়রা জজ আদালতের প্রাঙ্গণ থেকে বের করা হয় বর্ণাঢ্য র্যালী। হাতে ফেস্টুন ও ব্যানার নিয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এসময় র্যালীতে অংশনেন সরকারি ও বেসরকারি কর্মকর্তা বৃন্দরা।
বক্তারা বলেন, সরকারী বিনামূল্যে যে কোন আইনি সহায়তা পাওয়ার অধিকার জনগণের রয়েছে। গরীব দু:খীর বিচার পাওয়ার অধিকার বর্তমান সরকারের অঙ্গীকার। তাই গরীব ও অসহায়দের আইনগত সহায়তা লিগ্যাল এইডের মাধ্যমে সুবিচার পাশাপাশি সরকার বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন ।
সভায় জেলা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুর রহমান,অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম জাহানারা ফেরদৌস,জোন কমান্ডার লেঃ কর্নেল মাহমুদুল হাসান, পিএসসি, জেলা পুলিশ সুপার তারিকুল ইসলামসহ অনান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited