নিজস্ব প্রতিবেদক | ১০:৫৩ পিএম, ২০২৩-০৫-১৯
এক সময়ের দূর্গম পার্বত্য চট্টগ্রাম এখন অন্ধকার ঘুছিয়ে সৌর বিদ্যুতের আলোতে আলোকিত হয়েছে। পাহাড়ের যে সেমস্ত দূর্গম এলাকায় একসময় বিদ্যুৎ ছিলনা সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদচ্ছিায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে ৩ পার্বত্য জেলায় ৪২হাজার ৫শত পরিবারকে বিনামুল্যে সোলার বিতরণের মাধ্যমে আলোর ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার (১৯ মে) সকালে বান্দরবানের আলীকদম উপজেলার চৈক্ষ্য ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এলাকাবাসীর মধ্যে সোলার প্যানেল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, দুর্গম পার্বত্য এলাকাগুলোতে সোলারের মাধ্যমে বিদ্যুৎ পৌঁছানোর কারনে সেখানকার মানুষ দুর্গমতা কাটিয়ে এখন ডিজিটাল বাংলাদেশের সকল প্রকার সুযোগ-সুবিধা ভোগ করতে পারছে। আগামীতে ও পার্বত্য এলাকার যেসমস্ত এলাকায় বিদ্যুৎ নেই সেসমস্ত এলাকায় বিনামুল্যে সোলার সিস্টেম প্রদানের আশ্বাস দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সোলার হোম সিস্টেম প্রকল্পের প্রকল্প পরিচালক (উপ সচিব) হারুন অর রশীদ, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো.লুৎফুর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুরসহ জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্টানের কর্মকর্তা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আলীকদম উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩৩৮পরিবারের মাঝে সোলার হোম সিস্টেম প্যানেল বিতরন করা হয় আর যার মাধ্যমে বান্দরবানে ২য় পর্যায়ের কার্যক্রম সম্পন্ন হয়।
প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে তিন পার্বত্য জেলায় ২০২০সালের জুলাই থেকে ২০২৩ সালের জুন (৩ বছর) পর্যন্ত ৪২হাজার ৫শত পরিবারের মাঝে বিনামুল্যে সোলার হোম সিস্টেম ও সোলার কমিউনিটি সিস্টেম বিতরন কার্যক্রম চলমান রয়েছে, আর এই সোলার বিতরণের মধ্যদিয়ে পার্বত্য এলাকার দুর্গম এলাকায় সৌর বিদ্যুতের আলোয় আলোকিত হয়ে ওঠেছে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited