নিজস্ব প্রতিবেদক | ১০:৫২ পিএম, ২০২৩-০৫-২৫
বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও গবেষক অধ্যাপক ড.মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, শিশুদের শিক্ষার কথা চিন্তা করেই বর্তমান শিক্ষাক্রমে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। এতে করে শিশুদের মানসিক বিকাশের পাশাপাশি বই পড়তেও আরো বেশি মনোযোগী হবে শিশুরা।
বুধবার (২৪ মে) বিকেলে বান্দরবানের অরুণ সারকী টাউন হলে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও অলিম্পিয়াড কুইজ প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত সেমিনার ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে ড.মুহম্মদ জাফর ইকবাল এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, শিশুদের বিজ্ঞান মনস্ক করে গড়ে তুলতে হবে, শিশুদের প্রথম থেকেই হাতে বই দিতে হবে, যতই বই পড়া যাবে ততই জ্ঞান বাড়বে এবং মানসিক অবস্থার পরিবর্তন হবে।
বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সভাপতিত্বে এসময় পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো.সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মা হাবিবা মিরা, সদর উপজেলা ভূমি কর্মকর্তা নার্গিস আক্তার, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ সরকারী উর্ধতন কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও অলিম্পিয়াড কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited