নিজস্ব প্রতিবেদক | ১০:৫৫ পিএম, ২০২৩-০৫-২৫
পার্বত্যাঞ্চলের ঘরে ঘরে আলো ছড়িয়ে দিতে কাজ করছে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যার (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। তিনি বলেন, বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাধ্যমে প্রতিটি সেক্টরে উন্নয়নের মাধ্যমে মানুষের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। আর এরই ধারাবাহিকতায় আজ উপকারভোগীদের মাঝে সোলার হোম সিস্টেম বিতরণ করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে গুইমারা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এ আয়োজন করে খাগড়াছড়ির গুইমারা উপজেলায় ১ হাজার ৮২৮ জন উপকারভোগীদের মাঝে সোলার হোম সিস্টেম বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন "পার্বত্য চট্টগ্রামের প্রত্যান্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প "শীর্ষক প্রকল্পের উপকার ভোগীদের মাঝে সোলার হোম সিস্টেম বিতরণ অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য-বাস্তবায়ন (উপ-সচিব) মোহাম্মদ হারুন অর রশীদ, খাগড়াছড়ির সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য কংজরী চৌধুরী, জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, শুভ মঙ্গল চাকমা, খাগড়াছড়ি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: মুজিবুর রহমান, গুইমারা উপজেলা চেয়ারম্যান মেমং মারমাসহ স্থানীয় জনপ্রতিনিধিসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও উপকার ভোগীরা এতে অংশ নেয়।
উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যার (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি আরো বলেন, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূর্গম পার্বত্য এলাকাবাসীর মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য সোলার প্যানেল সিস্টেম বিতরণের নির্দেশ দিয়েছেন, সেখানে সোলার প্যানেল বিতরণে কোনো প্রকার দুর্নীতি বরদাশত করা হবে না। তিনি পার্বত্যবাসীকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে এসে সম্প্রীতির বন্ধন অটুট রেখে বসবাসের আহ্বান জানান।
গুইমারা উপজেলায় ৮কোটি ২১ লক্ষ ৮৬ হাজার ৮শ ৮০ টাকা ব্যায়ে মোট ১৮২৮ জনকে সোলার হোম সিস্টেম বিতরণ করা হবে বলে জানা যায়। তার মধ্যে গুইমারা সদর ইউনিয়নে ৯৭৮ এবং হাফছড়ি ইউপিতে ৮৫০ জনের মধ্যে এ সোলার হোম সিস্টেম বিতরণের কথা রয়েছে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited