আলমগীর মানিক | ০৪:০৩ পিএম, ২০২৩-০৫-২৭
রাঙামাটিতে শনিবার দ্বিতীয় ধাপে শুরু হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা। আজ দ্বিতীয় দফায় শনিবার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে রাঙামাটিতে সি-ইউনিটের ভর্তি পরীক্ষায় ৩ হাজার ৮৮জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়। শনিবার বেলা ১২ থেকে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রসহ মোট তিনটি কেন্দ্রে এই পরীক্ষা একযোগে শুরু হয়। সর্বমোট তিন দফায় রাঙামাটিতে এই পরীক্ষা অনুষ্টিত হবে।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার এবং প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং দায়িত্বশীলদের সাথে মত বিনিময় করেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইউসুফ, প্রক্টর জনাব জুয়েল সিকদার এবং রাবিপ্রবি’র GST ফোকাল পয়েন্ট ড. নিখিল চাকমা বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
আজ দ্বিতীয় ধাপে তিনটি কেন্দ্রে এই পরিক্ষা শুরু হয়েছে বলে জানিয়েছেন, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার। তিনি জানান, আগামী ৩ জুন এ-ইউনিটে ৭ হাজার ৫২০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবেন। এই তিনটি ইউনিটে সর্বমোট ১৯ হাজার ৪৬৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করবে বলে গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেছেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. সেলিনা আখতার।
স্থানীয় হোটেল-মোটেলগুলোসহ যাত্রীবাহি যানবাহনগুলোতেও আগত পরীক্ষার্থী ও তাদের স্বজনদের জন্য ২০ শতাংশ হারে মূল্য হ্রাসের ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট্যরা। এছাড়াও রাঙামাটি শহরের বিভিন্ন মসজিদগুলোতে পরীক্ষার্থীদের জন্য থাকার ব্যবস্থা করেছে স্থানীয়রা। জেলার রাজনৈতিক দলের ছাত্রসংগঠনগুলোর পক্ষ থেকেও শিক্ষার্থীদের জন্য তথ্যসেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে।
C ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.সেলিনা আখতার সকল শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,উপকেন্দ্র প্রধান, উপ-কেন্দ্র সমন্বয়ক,স্বেচ্ছাসেবক, মিডিয়া কর্মী, পরীক্ষা সংশ্লিষ্ট কাজে যারা সহযোগিতা করেছেন এবং যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে এসে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন,পরীক্ষার্থীদের সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited