নিজস্ব প্রতিবেদক | ১০:৪০ পিএম, ২০২৩-০৫-২৭
বান্দরবানে জেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ মে) সকালে বান্দরবান জেলা আওয়ামীলীগের আয়োজনে শহরের অরুণ সারকী টাউন হলে এই বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এসময় জাতীয় ও দলীয় পতাকা এবং বেলুন উড়িয়ে বিশেষ বর্ধিত সভার উদ্বোধন করেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ এর সঞ্চালনায় জেলা আওয়ামীলীগের সভাপতি ক্যশৈহ্লার সভাপতিত্বে সভায় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. শফিকুর রহমান, মংওয়ে প্রু, আব্দুর রহিম চৌধুরী, উজ্জ্বল কান্তি দাশ, একেএম জাহাঙ্গীর, সত্যহা পানজি ত্রিপুরা, যুগ্ন সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, সাংগঠনিক সম্পাদক ক্যসাপ্রু, অজিত কান্তি দাশ, চৌধুরী প্রকাশ বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদেক হোসেন চৌধুরী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সৌরভ দাশ শেখরসহ বিভিন্ন উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিশেষ বর্ধিত সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, নতুন শক্তি নিয়ে জেগে উঠবে বাংলাদেশ আওয়ামীলীগ। বাংলাদেশের উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তার হাত ধরেই বাংলাদেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাচ্ছেন। আর তার এই উন্নত বাংলাদেশ গড়ার অগ্রযাত্রাকে কোনো ষড়যন্ত্রকারী রোধ করতে পারবে না। তারই নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।
এসময় জেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় বক্তারা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে উন্নত সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’ এ রুপান্তর করার পাশাপাশি আগামী সংসদ নির্বাচনের জন্য নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited