নিজস্ব প্রতিবেদক | ১০:৩৫ পিএম, ২০২৩-০৫-২৮
সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের নবাগত কমান্ডার ব্রিগেডিয়ার ড. জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি বলেছেন, পার্বত্য এলাকার শান্তি শৃংঙ্খলা উন্নয়নে সেনাবাহিনীর সদস্যরা প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। দেশের যেকোন দুর্যোগে এই বাহিনী সামনে এগিয়ে দেশের সেবায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করছে। এসময় তিনি আরো বলেন, পার্বত্য এলাকার শান্তি শৃঙ্খলা ও উন্নয়নের পাশাপাশি দেশের স্বার্বভৌমত্ব রক্ষায় এই বাহিনীর প্রতিটি সদস্য সজাগ রয়েছে, কোন সন্ত্রাসী গোষ্টি দেশের স্বার্বভৌমত্ব নিয়ে যুদ্ধ সৃষ্টি করলে তাদের একবিন্দুও ছাড় দেয়া হবে না।
রবিবার (২৮ মে) দুপুরে বান্দরবান সেনানিবাসের অফিসার্স ম্যাসে সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের নবাগত কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি এর সাথে সাংবাদিকদের এক মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এসময় নবাগত কমান্ডার আরো বলেন, সম্প্রতি পার্বত্য এলাকায় কেএনএফ নামে একটি সন্ত্রাসী গোষ্টি অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ ঘোষনা করে সাধারণ জনগণের জীবন অতিষ্ট করে তুলেছে, আর তাদের দমনে সেনাবাহিনী কাজ করছে। তিনি আরো বলেন, সন্ত্রাসীদের দমন করতে গিয়ে সেনাবাহিনীর অনেক কর্মকর্তা নিহত ও আহত হয়েছে আর দেশের স্বার্বভৌমত্ব রক্ষায় এই বাহিনীর প্রতিটি সদস্য আগামীতে ও সচেষ্ট থাকবে। এসময় কেএনএফকে যুদ্ধ ছেড়ে শান্তির পথে ফিরে এসে পার্বত্য এলাকার উন্নয়নে অংশ নিতে আহবান জানান নবাগত কমান্ডার।
এসময় সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের মেজর জিটু আই শায়েখ উজ-জামান, মেজর এএসএম মাহামুদুল হাসান পিএসসি, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited