নুরুল কবির | ০৪:০৬ পিএম, ২০২০-০৯-০৩
বান্দরবানে প্রেস ইউনিট জেলা কমিটি গঠন করা হয়েছে। এনটিভি ও দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি আলাউদ্দিন শাহরিয়ারকে সভাপতি এবং দৈনিক আমাদের সময় ও সুপ্রভাত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি এন.এ জাকির’কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে বৃহস্পতিবার সকালে বান্দরবান বাজারের লাকী প্লাজাস্থ তৃতীয় তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সর্বসম্মতিক্রমে ১৮ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
গঠিত কমিটিতে অন্যান্য সম্পাদক মন্ডলীরা হলেন- বাংলাভিশন টিভির জেলা প্রতিনিধি আল ফয়সাল বিকাশ সিনিয়র সহ-সভাপতি, আরটিভি ও দৈনিক সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি শাফায়াত হোসেন সহ-সভাপতি, দিপ্তটিভি ও দৈনিক সাঙ্গু পত্রিকার প্রতিনিধি আবুল বশর নয়ন যুগ্ন সম্পাদক, এশিয়ান টিভি ও দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি নুরুল কবির কোষাধ্যক্ষ, ইন্ডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি মংখিং মারমা প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং নির্বাহী সদস্য চ্যানেল আই প্রতিনিধি মো: ইসমাইল হাসান।
সংগঠনের অন্য সদস্যরা হলেন- জি টিভি ও সারাবাংলা ডট নেট জেলা প্রতিনিধি মো: ইসহাক, মাছরাঙ্গা টিভি ও বাংলানিউজ২৪ডট কম জেলা প্রতিনিধি কৌসিক দাস গুপ্ত, একুশে টিভি ও বাংলাট্রিবিউন জেলা প্রতিনিধি নজরুল ইসলাম টিটু, মোহনা টিভি ও দৈনিক গিরিদর্পন পত্রিকার জেলা প্রতিনিধি রাহুল বড়–য়া ছোটন, যুমনা টিভি জেলা প্রতিনিধি বাটিং মারমা, চ্যানেল টুয়েন্টিফোর জেলা প্রতিনিধি ইয়াছিনুল হাকিম চৌধুরী, দৈনিক ভোরেরপাতা ও সিপ্লাস টিভি প্রতিনিধি মিঠুন দাশ, দৈনিক আজাদী পত্রিকার লামা উপজেলা প্রতিনিধি তানফিজুর রহমান, দৈনিক সুপ্রভাত বাংলাদেশ পত্রিকার আলীকদম উপজেলা প্রতিনিধি হাসান মাহমুদ এবং দৈনিক আমাদের সময় পত্রিকার নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধি মফিজুর রহমান।
সংগঠনের সভাপতি আলাউদ্দিন শাহরিয়ার বলেন, দীর্ঘদিন সততার সহিত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। কমিটির উপস্থিত সকল সদস্যদের সম্মতিক্রমে আগামী ২ বছরের জন্য আমাকে সভাপতি করে নতুন কমিটি গঠন করা হয়েছে। সাংবাদিকতার পাশাপাশি সমাজের দরিদ্র মানুষের পাশে দাড়াবে এ সংগঠন। স্বেচ্ছাসেবী মূলক নানা ধরণের কর্মসূচীর মাধ্যমে সমাজের অবহেলিত লোকজনের সহযোগীতায় কাজ করবে। জেলা কমিটি হলেও উপজেলা পর্যায় থেকেও স্থানীয় সাংবাদিকদের কমিটিতে অর্ন্তভূক্ত করা হয়েছে।
সাবেক সভাপতি আল ফয়সাল বিকাশ বলেন, প্রেস ইউনিট বান্দরবান পেশাদার সাংবাদিকদের সংগঠন। ২০১৬ সালের ২২ মার্চ গঠিত এ সংগঠনের দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করেছি। নতুন এবং পুরনো সদস্যদের সম্মতিক্রমে আগামী দু’বছরের জন্য গঠিত নতুন কমিটির সাফল্য কামনা করছি। গঠনতন্ত্র মোতাবেক একি ব্যক্তি একি পদে দু’বারের বেশি একটানা দায়িত্ব পালন করতে পারবেনা। নতুনদের মধ্যে থেকেই পর্যায়ক্রমে দায়িত্ব পালন করবে।
নতুন সদস্য মাছরাঙা টিভি প্রতিনিধি কৌসিক দাস গুপ্ত ও একুশে টিভি প্রতিনিধি নজরুল ইসলাম টিটু বলেন, গনমাধ্যমকর্মীদের সংগঠন প্রেস ইউনিটের নতুন সদস্য হতে পেরে আমরা আনন্দিত। সংগঠনের মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ ভাবে সাংবাদিকতা পেশা, সমাজ এবং দেশের কল্যানে কাজ করবো।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited