নুরুল কবির | ০৭:২৪ পিএম, ২০২০-১০-৩১
বান্দরবানে ঝর্ণা দেখতে গিয়ে মর্মান্তিক দূর্ঘটনার শিকার হয়েছে এক পর্যটক। শনিবার দুপুরে বান্দরবান শহরের শৈলপ্রপাত পর্যটনে এই দূর্ঘটনা ঘটে। আহত পর্যটকের নাম লিটন হোসেন (৩৮)। তিনি যশোর জেলার শার্শা উপজেলার মোহাম্মদ আলীর ছেলে।
একই সাথে বেড়াতে আসা মুরাদ হোসেন জানান- শুক্রবার ৬ সদস্যের একটি পর্যটক দল মোটর সাইকেল যোগে বান্দরবানে বেড়াতে যান। শহরের বিভিন্ন পর্যটন স্পট ঘুরে শনিবার দুপুরে শৈলপ্রপাত ঝর্ণা দেখতে গিয়েছিলেন। কিন্তু ঝর্ণায় পানির স্রোত এবং পাথরে পা পিছলে লিটন হোসেন দূর্ঘটনার শিকার হন। এদিকে খবর পেয়ে বান্দরবান জেলা শহর থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে আহত লিটন হোসেনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছেন।
উল্লেখ্য, প্রতিবছর বর্ষা এলেই পাহাড় থেকে নেমে আসা পানির স্রোতে বান্দরবানে অস্থায়ী ঝর্ণার সৃষ্টি হয়। এছাড়াও স্থায়ী ঝর্ণাগুলোতেও উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। ফলে প্রায় সময় এসব ঝর্ণায় বেড়াতে গিয়ে পর্যটকরা দূর্ঘটনার শিকার হন। স্থানীয়দের মতে, ঝুকি থাকা ঝর্ণায় যাওয়ার পথে নির্দেশনা মূলক চিত্র প্রদর্শন করা হলে দূর্ঘটনা অনেকাংশে কমে আসতো। এই অবস্থায় জেলা ও উপজেলা প্রশাসনকে এই বিষয়ে আরো সর্তক হওয়া উচিত বলে মনে করছেন স্থানীয়রা।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited