নিজস্ব প্রতিবেদক | ০৭:৩০ পিএম, ২০২৩-০৬-১০
পার্বত্য এলাকায় যে উন্নয়নের ধারা বয়ে চলেছে সেটি আগামীতেও আরো উন্নতি হতে হলে শেখ হাসিনা ছাড়া কোন বিকল্প নাই বলে মন্তব্যে করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
শনিবার (১০ জুন) সকালে অরুন সারকী টাউন হলে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথি থেকে তিনি এসব কথা বলেন।
সম্মেলনের জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাদেক হোসেন চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও সাধারণ সম্পাদক একে আফজালুর রহমান বাবু ও উদ্বোধক ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু।
পার্বত্য মন্ত্রী বলেন, তলাবিহীন ঝুড়ি থেকে এখন বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। সেটিও বর্তমান সরকার আমলে হয়েছে। তাই আগামী দ্বাদশ সাংসদ নির্বাচনে বিজয়ী অর্জন করে বঙ্গবন্ধু সোনার বাংলা স্বপ্ন বাস্তবায়নের পর স্মার্ট বাংলাদেশ করে বিশ্বের উন্নত জাতি হিসেবে দেশে মাথা তুলে দাঁড়াবে।
তিনি বলেন, বর্তমান সরকারের অবদান রয়েছে। অল্প সময়ের তিন পার্বত্য এলাকায় যেভাবে উন্নয়ন হয়েছে দুইশত বছরেও ব্রিটিশ ও পাকিস্তান আমলেও হয়নি। পার্বত্য এলাকায় যায় হয়নি তা হবে! এখন যা হয়েছে ভালো হয়েছে আগামীতেও এই সরকার থাকলে আরো উন্নয়ন হবে। তাই সকল সংগঠনকে ঐক্যভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্ববান জানান।
এর আগে বঙ্গবন্ধু প্রতিকৃতে পুষ্পস্তবক অর্পন করেন প্রধান অতিথি। পরে জাতীয় পতাকা উত্তোলন শেষে আলোচনা সভায় অংশ নেন।
এদিকে দীর্ঘ ১৩ বছর পর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগে ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের মংওয়াই চিং মারমাকে সভাপতি ও ফারুক আহমেদ ফাহিন কে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।
সভায় জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক চিংথোয়াই অং মারমা সঞ্চালনায় জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা, সহ-সভাপতি শফিকুর রহমান, আব্দুর রহিম চৌধুরী, কাজল কান্তি দাশ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, সাংগঠনিক সম্পাদক ক্যসাপ্রু মারমা, অজিত কান্তি দাশ, চৌধুরী প্রকাশ বড়ুয়া, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সৌরভ দাশ শেখর,পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক শামসুল ইসলামসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited