নিজস্ব প্রতিবেদক | ০৮:১৯ পিএম, ২০২৩-০৬-১১
সাংস্কৃতিক চর্চার মাধ্যমে একটি শিশু তার আগামী দিনের চলার পথ খুঁজে পায় বলে মন্তব্য করেছেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।
শনিবার (১০ জুন) শনিবার রাঙামাটি শিল্পকলা একাডেমি আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট শুরুর সময় কেউ বলতে পারেনি পাহাড়ের মেয়েরা দেশের সুনাম বয়ে আনবে। তেমনি রাঙামাটির সাংস্কৃতিক অঙ্গ থেকেও উজ্জ্বল নক্ষত্র উঠে আসবে। আজকের শিশুরা আগামী দিনে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় পুরস্কার নিয়ে আসবে।
এতে রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও রাঙামাটি শিল্পকলা একাডেমির আহবায়ক রেমলিয়ানা পাংখোয়ার সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রাঙামাটি সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, সহকারী তথ্য অফিসার অমিয় খীসা, শিশু একাডেমির পরিচালক অর্চনা চাকমা, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মুজিবুল হক বুলবুলসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited