আলমগীর মানিক | ০৪:১৮ পিএম, ২০২৩-০৬-১২
আলমগীর মানিক
পাহাড়ের শিশুদের দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোসহ সার্বিকভাবে শিশু মৃত্যুর ঝুঁকি কমাতে প্রতিবছর্রে ন্যায় চলতি মাসের ১৮ই জুন পার্বত্য জেলা রাঙামাটিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর আয়োজন করতে যাচ্ছে রাঙামাটির স্বাস্থ্য বিভাগ কর্তৃপক্ষ। এই ক্যাম্পেইনের আওতায় এবার রাঙামাটি জেলায় সর্বমোট ৮১ হাজার ১৯৪ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর আওতায় আনবে স্বাস্থ্য বিভাগ।
সোমবার রাঙামাটিস্থ সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে রাঙামাটিতে কর্মরত সাংবাদিকদের নিয়ে আয়োজিত এক ওরিয়েন্টেশন সভায় সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা জানান, এবারে ১৮ জুনের ক্যাম্পেইনে রাঙামাটিতে ১ হাজার ৩১৫টি কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ৩৫৫ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ বয়সী ৭১ হাজার ৮৩৯ জন শিশুকে লাল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে।
রাঙামাটি সিভিল সার্জন অফিসের আয়োজনে এবং জাতীয় পুষ্টিসেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে সোমবার বেলা ১২ টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্টিত এই ওরিয়েন্টেশন সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডা: মো: আবু ফয়সল, দৈনিক গিরিদর্পণ সস্পাদক একেএম মকছুদ আহমদ, প্রেসক্লাবের সভাপতি মো: সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারন সম্পাদক মো : আনোয়ার আল হক প্রমুখ।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited