নিজস্ব প্রতিবেদক | ১০:০৪ পিএম, ২০২৩-০৬-১৪
বান্দরবানের লামা উপজেলার ২৮৫নং সাংগু মৌজার ৫৭৬০ একর জমিকে বণ্যপ্রাণী অভয়ারণ্য ঘোষনার আদেশ বাতিল ও ১৩টি পাড়াসহ মৌজাবাসীদের উচ্ছেদ থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছে সাংগু মৌজার এলাকাবাসী।
বুধবার (১৪ জুন) দুপুরে বান্দরবান প্রেসক্লাবের সামনে লামা উপজেলার সাংগু মৌজার বাসিন্দাদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এসময় বিভিন্ন ব্যানার ও প্লাক্যার্ড হাতে নিয়ে লামা উপজেলার সাংগু মৌজার বিভিন্ন পাড়ার ক্ষুদ্র নৃগোষ্টি ও বাঙ্গালী নারী এবং পুরুষেরা ঘন্টাব্যাপী অবস্থান করে। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বান্দরবানের লামা উপজেলার ২৮৫ নং সাংগু মৌজায় বাঙ্গালীদের পাশাপাশি প্রায় ৩ হাজার ক্ষুদ্র নৃগোষ্টির জনসাধারণ বসবাস করছে। কিন্তু হঠাৎ পরিবেশ ও বন মন্ত্রণালয়ের একটি গেজেটের মাধ্যমে সাংগু মৌজার ৫৭৬০একর জমিকে বণ্যপ্রাণীর অভয়ারণ্য ঘোষনা করা হয়েছে আর এর ফলে স্থানীয় পাড়াবাসীদের মধ্যে উচ্ছেদ আতংক সৃষ্টি হয়েছে। এসময় বক্তারা আরো বলেন, সাংগু মৌজার ৫৭৬০ একর জমিকে বণ্যপ্রাণীর অভয়ারাণ্য ঘোষনা করা হলে এই এলাকার ৯টি ম্রো, ৩টি ত্রিপুরা ও ১টি মারমা পাড়া এবং কয়েকশত বাঙ্গালী পরিবার উচ্ছেদ হয়ে নতুনভাবে বসবাসের ঝুঁকিতে পড়বে। এসময় বক্তারা সাংগু মৌজাকে বণ্যপ্রাণীর অভয়ারণ্য ঘোষনার সরকারী প্রজ্ঞাপন বাতিল করে স্থানীয় বাসিন্দাদের শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।
মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বান্দরবানের লামা উপজেলার ২৮৫ নং সাংগু মৌজার হেডম্যান চ্যং পাত ম্রো, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি হ্লাথোয়াই হৃী মারমা, কলেজ শিক্ষার্থী তনয়া ম্রো, উক্যমং মারমা।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি প্রদান করেন মানববন্ধনে অংশ নেয়া জনসাধারণ।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited