নিজস্ব প্রতিবেদক | ০৯:৩৯ পিএম, ২০২৩-০৬-১৭
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে বান্দরবানের ২টি উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
শনিবার (১৭ জুন) সকালে বান্দরবান পৌরসভার কানাপাড়া এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৭ কোটি ৭৭ লক্ষ ৫৩ হাজার টাকা ব্যয়ে কেবি রোড থেকে কানাপাড়া পর্যন্ত সাড়ে আট কিলোমিটার সড়কের নির্মাণ কাজ উদ্বোধন করেন। পরে মন্ত্রী রেইচা বাজার এলাকায় ৩ কোটি ৮২ লক্ষ ২৯হাজার টাকা ব্যয়ে ২য় তলা বিশিষ্ট রেইচা গ্রামীন বাজারের উদ্বোধন করেন।
এসময় পার্বত্যমন্ত্রী বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে সমতলের মত পার্বত্য এলাকায় বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে বলে মন্তব্য করেন এবং আগামীতেও সবাইকে আওয়ামীলীগ সরকারের পাশে থাকার আহবান জানান।
অনুষ্ঠানে সহকারী কমিশনার অরুপ কুমার সিংহ, অতিরিক্ত সহকারী পুলিশ সুপার মোজাফফর হোসেন, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর নির্বাহী প্রকৌশলী জিয়াউল ইসলাম মজুমদারসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited