নিজস্ব প্রতিবেদক | ১২:৫২ এএম, ২০২৩-০৬-১৯
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনুর্ধ ১৭ ফুটবলের উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রাঙামাটি সদরের কুতুকছড়ি ইউনিয়ন।
রবিবার বিকেলে বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুস শুক্কুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা টাইব্রেকারে বালুখালী ইউনিয়নকে ৪-২ গোলে পরাজিত করে এ গৌরব অর্জন করে।
রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজীতদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, দুর্গেশ্বর চাকমা, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আব্দুর রশিদ, উপজেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ওয়াশিংটন চাকমা, আব্দুল মঈন, সাধারন সম্পাদক মোঃ হান্নান, যুগ্ম সম্পাদক মোঃ মঈন, ছাড়াও ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মোঃ হাসান উদ্দিন।
টুর্ণামেন্টে বালুখালী ইউনিয়নের পুস্পন ত্রিপুরা সেরা খেলোয়াড়, অজয় ত্রিপুরা সেরা গোলরক্ষক ও কুতুকছড়ি ইউনিয়নের প্রগতি চাকমা সেরা গোলদাতা হওয়ার গৌরব অর্জন করেন। উপজেলা পর্যায়ে রাঙামাটি সদরের ৬টি ইউনিয়ন বালক দল টুর্ণামেন্টে অংশগ্রহণ করে।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited