নুরুল কবির | ০২:০৯ এএম, ২০২৩-০৬-১৯
সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ জুন) সকাল সাড়ে ১০ টায় বান্দরবানে কর্মরত সাংবাদিকদের আয়োজনে বান্দরবান প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সাধারন সম্পাদক মিনারুল হক বলেন সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকান্ডের সুষ্ঠু বিচার না হওয়ার কারনে দেশে সাংবাদিক হত্যা ও নির্যাতন বেড়ে গেছে তিনি দেশে যে সকল সাংবাদিক হত্যাকান্ডের শিকার হয়েছেন, সরকারের নিকট সকল সাংবাদিক হত্যার বিচার করার দাবী জানান।
উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু বলেন সাংবাদিকরা কারোর প্রতিপক্ষ নয় দেশের উন্নয়ন সংবাদের পাশাপাশি অনিয়ম -দুর্নীতির খবর বিভিন্ন মিডিয়ায় প্রকাশ করেন। সাংবাদিকতা পেশা রাস্ট্রীয় স্বীকৃত। কোন অনিয়ম দুর্নীতির খবর প্রকাশ হলেই সাংবাদিকরা রোষানলে পড়েন, মিথ্যা মামলাদিয়ে হয়রানি করেন। তাই সারা দেশে সাংবাদিক হত্যা, নির্যাতন ও হয়রানী বন্ধ করাসহ সাংবাদিক নাদিম হত্যার সাথে জড়িত সকল আসামীকে দ্রুত বিচার আইনের আওতায় আনার পাশাপাশি সকল আসামীর সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।
বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু"র সভাপতিত্বে,মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন, দৈনিক যুগান্তর ও এনটিভি জেলা প্রতিনিধি আলাউদ্দীন শাহরিয়ার, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মিলন চক্রবর্তী, সমকাল এর জেলা প্রতিনিধি উজ্জ্বল তঞ্চঙ্গ্যা, ৭১টিভি"র জেলা প্রতিনিধি জহির রায়হান প্রমূখ।
উল্লেখ্য, গত বুধবার (১৪ জুন) রাত ১০টার দিকে জামালপুরের বকশিগঞ্জ উপজেলার পাথাটিয়ায় ডাচ-বাংলা ব্যাংকের বুথের সামনে এই নৃশংস হামলার ঘটনার ঘটে। পরদিন বৃহস্পতিবার (১৫ জুন) বেলা পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম।
নাদিম অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ টোয়েন্টিফোরডটকমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ও ৭১টিভির ও দৈনিক মানবজমিন বকশিগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি বকশিগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের গোমের চর গ্রামের আবদুল করিমের ছেলে।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited