নিজস্ব প্রতিবেদক | ০৬:২৯ পিএম, ২০২৩-০৬-১৯
সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যাকারীদের বিচার কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে রাঙামাটিতে কর্মরত গণমাধ্যমকর্মীরা। সোমবার (১৯ জুন) সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকতা মহান পেশা। দেশের, সমাজের, অসংগতি এবং মাদক কারবারি, দুর্নীতিবাজদের বিরুদ্ধে লেখনী শক্তির মাধ্যমে তুলে ধরে সাংবাদিকরা তার পবিত্র কাজটি করেন। এই মহান দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের সহকর্মী সাংবাদিক নাদিম খুন হয়েছেন।
বক্তারা এ সময় সাংবাদিক নাদিমসহ অতীতে যত সাংবাদিন খুন এবং নির্যাতনের শিকার হয়েছেন তাদের সুষ্ঠু বিচার দাবি করেন।
রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলের সভাপতিত্বে উক্ত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলার প্রবীণ সাংবাদিক একেএম মকসুদ আহমেদ, রাঙামাটি প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার আল হক, সুশীল সমাজের প্রতিনিধি নুরুল আফসার, সুজন এর জেলা কমিটির সাধারণ সম্পাদক এম জিসান বখতিয়ার, সাংবাদিক মঈন উদ্দীন বাপ্পী, উচিংছা রাখাইন কায়েস ও জিয়াউল হক প্রমুখ।
প্রসঙ্গত, গত ১৪ জুন রাতে সাংবাদিক নাদিম পেশাগত দায়িত্ব পালন শেষে তার বাইকে করে বাড়ি ফিরছিলেন। পথে বখশিগঞ্জ উপজেলার পাথাটিয়া এলাকায় তার গতি রোধ করে সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামীলীগের নেতা মাহমুদুল আলম বাবু ও তার ক্যাডার বাহিনী নাদিমের ওপরে হামলা চালান। পরে আহত অবস্থায় নাদিমকে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর ১৫ জুন দুপুর পৌনে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নাদিমের মৃত্যু হয়।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited