নিজস্ব প্রতিবেদক | ০৯:৪৪ পিএম, ২০২৩-০৭-০৭
জেলা শহর বান্দরবানের সওজের জায়গায় একের পর এক দখল করে চলছে অবৈধ ঘর কিংবা দোকানপাট স্থাপন। কেউ রাজনৈতিক ক্ষমতার দাপটে আবার কেউ সাংবাদিকতার দোহাইয়ে। এমন একটি সিন্ডিকেট চক্র গড়ে উঠেছে জেলা শহরে।
বান্দরবানের সড়ক ও জনপদ বিভাগের জায়গা, সড়কের জায়গা দখল করে দোকান স্থাপনের অভিযোগ উঠেছে ৮নং ওয়ার্ডের শ্রমিক লীগের সহ-ক্রীড়া সম্পাদক কামাল হোসেনের বিরুদ্ধে। কোন আইনের তোয়াক্কা না করেই সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখল করে একের পর এক গড়ে তুলছেন অবৈধ দোকানপাট। এর আগেও তিনি একই স্থানে গড়ে তুলেছেন ৩টি অবৈধ স্থাপনা। এই ৪টি দোকানই কামাল হোসেন নামের একই ব্যক্তির।
সরেজমিনে দেখা গেছে, বান্দরবান পৌর এলাকার রুমা বাসষ্ট্যান্ড সংলগ্ন চিম্বুক সড়ক ঘেঁষে অবৈধভাবে গড়ে তুলছেন দোকানপাট। সে দোকানের কাজে নিয়োজিত রয়েছেন একজন শ্রমিক। বর্তমানে সেই দোকান কাজ শেষ পর্যায়ের। শুধু সেটি নয় একই সড়কের ধারে সরকারি জায়গা দখল করে গড়ে তুলেছেন আরো ৩টি দোকান। সব মিলে এই চারটি দোকান ক্ষমতার দাপট খাটিয়ে দখল করে করেছেন তিনি। এরই মধ্যে ওএমএস চাউলের ডিলার, সেলুন, ও অপর একটি দোকান চলমান। তবে তার এই দখল নিয়ে স্থানীয়দের অভিযোগের যেন শেষ নেই।
খোঁজ নিয়ে জানা গেছে, দখলদার কামাল হোসেন বর্তমানে ৮নং ওয়ার্ডের শ্রমিক লীগের সহ-ক্রীড়া সম্পাদক ।
স্থানীয়দের অভিযোগ, সড়কের জায়গায় দখল করে একে একে মোট ৪টি দোকানপাট গড়ে তোলা হয়েছে। কাগজ পত্র ছাড়া কিভাবে গড়ে তুললেন সেটি তাদের জানা নাই। এই ৪টি দোকান স্থাপনের পর মালিক হিসেবে পরিচয় দেন কামাল হোসেন নামের ওই ব্যক্তি। তিনি অবৈধভাবে দোকান তোলার পর সেসব দোকান ভাড়াও দিয়েছেন।
পাশ্ববর্তী দোকানদার সিকান্দার মুন্সি বলেন, সড়কের পাশ ঘেঁসে সরকারী জায়গায় দখল করে দোকান স্থাপনা করছে। এর আগের আরো তিনটি দোকান গড়ে তোলা শেষ। এসব জায়গায় তার কোন কাজগজ পত্র নাই।
এব্যপারে দখলদার কামাল হোসেন বলেন, সড়ক ভেঙ্গে যাওয়ার কারণের দোকান তুলেছেন। তাছাড়া তার দোকান স্থাপনের জায়গার কাগজপত্র নাই বলে স্বীকার করেন। কেন নাই প্রশ্ন করলে বিকালে দেখা করব বলে ফোনটি কেটে দেন।
বান্দরবান সড়ক ও জনপদ অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী মোসলেহ উদ্দিন জানান, সরকারি জায়গা দখল করে ঘর তোলার কোন এখতিয়ার নাই। ঘটনাস্থলে আমাদের টিম পাঠানো হয়েছে।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited