নিজস্ব প্রতিবেদক | ০৬:১৫ পিএম, ২০২৩-০৭-১৪
বান্দরবান সদর উপজেলায় অভিযান চালিয়ে দেশীয় চোলাই মদ ও উৎপাদনের উপকরণসহ তিন যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
শুক্রবার (১৪জুলাই) সকালে সুয়ালক ইউনিয়নে বঙ্গঁপাড়া সড়কের ব্রীজের উপর তাদেরকে আটক করা হয়।
আটককৃত- উমংসিং মার্মা (২৩) ও চউমং মার্মা (৪০) রোয়াংছড়ি উপজেলার কচ্ছপতলী ও নোয়াপাড়া বাসিন্দা এবং শাহেদুল ইসলাম (৩০) সাতকানিয়া থানার ডেলি পাড়া আব্দুল জালাল আহমদ ছেলে।
আর্মড পুলিশ সূত্রে জানা যায়, এপিবিএম অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান নির্দেশনায় এসআই মাইকেল বনিক একটি টিম অভিযান পরিচালনা করেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে সুয়ালক ইউনিয়নে বঙ্গঁপাড়া সড়কের ব্রীজের উপর তল্লাশি চালিয়ে তাদেরকে আটক করা হয়। উদ্ধার করা হয় ১শত ৬০ লিটার দেশীয় চোলাই মদ ও উৎপাদনের উপকরণসহ পাচারের ব্যবহারকৃত তিন চাকার যানবাহন। যার মূল্য অনুমানিক পঞ্চাশ হাজার টাকা।
বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম শহিদুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামীদের থানায় হস্তান্তর করেছে।
তাদের বিরুদ্ধে মাদক মামলায় রুজু করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited