নিজস্ব প্রতিবেদক | ০৬:৩৮ পিএম, ২০২৩-০৭-১৪
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, কৃষি বান্ধব সরকার দেশের কৃষকদের ভাগোন্নয়নে কাজ করছে। সরকার কষি খাতে ভর্তুকি প্রদান করে কৃষকদের বাঁচিয়ে রেখেছে। মন্ত্রী বলেন, বান্দরবানের কৃষকরা বর্তমানে ধান কাটার মেশিন, পাওয়ার টিলার মেশিন, ধান মাড়াই মেশিন, পাওয়ার ফুট স্প্র্রে মেশিন, মৌ বক্স, পানি পাম্ম মেশিন পাচ্ছে। এসব মেশিন চালানোর প্রশিক্ষণ নিচ্ছে। উচ্চ ফলনশীল ফলন ফলাচ্ছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই তা সম্ভব হয়েছে বললেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
আজ বান্দরবান সদরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে কৃষকদের মাঝে কৃষি সরঞ্জাম ও গরু এবং বাগান চাষীদের মিশ্র ফলদ ও বনজ চারা বিতরণ এবং নারীদের স্বাবলম্বি হওয়ার জন্য বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এমন মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বীর বাহাদুর আরও বলেন, এ সরকার নারী বান্ধব। সরকার নারীর ক্ষমতায়নে বিশ্বাসী। দেশের নারীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করেছে। কৃষিক্ষেত্রে ও গৃহস্থালী কাজে নারীদের স্বাবলম্বি করতে বিভিন্ন সরঞ্জাম বিতরণ করছে সরকার।
অনুষ্ঠান শেষে পার্বত্য জেলা পরিষদের ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে কৃষক সমবায় সমিতির কৃষকদের মাঝে ধান কাটার মেশিন, পাওয়ার টিলার মেশিন, ধান মাড়াই মেশিন, পাওয়ার ফুট স্প্র্রে মেশিন, মৌ বক্স, পানি পাম্ম মেশিন, গরুর বাছুরসহ দেশী বিদেশি বিভিন্ন ফলদ, কৃষিজ এবং বনজ চারা বিতরণ করা হয়।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা’র সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রায়হান কাজেমী, পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন, পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্য সা প্রু, নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খোরশেদ আলম, পৌরসভার মেয়র সৌরভ দাশ শেখরসহ সরকারি বিভিন্ন দফতরের উর্ধতন কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিয়নের চাষীরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited